ধান
১টি সমস্যামাত্রা
হেক্টরপ্রতি ১৭৫ গ্রামবিঘাপ্রতি (৩৩ শতাংশ): ২৩ গ্রামপ্রতি শতাংশে: ০.৭ গ্রামলেবেলে: 175 gm/ha
Bicosaf 70WP একটি আগাছানাশক, সক্রিয় উপাদান Quinclore + Fenoxaprop-p-ehtyl + Pyrazosulfuron-ethyl। ব্যবহার: ধানের ব্লাস্ট। দমন করে: আগাছা, শ্যামা ঘাস।
সরকারি নিবন্ধন তালিকার সুপারিশকৃত মাত্রা। নিজের ফসল খুঁজে নিন, তারপর সমস্যা ও মাত্রা দেখুন।
মাত্রা
হেক্টরপ্রতি ১৭৫ গ্রামবিঘাপ্রতি (৩৩ শতাংশ): ২৩ গ্রামপ্রতি শতাংশে: ০.৭ গ্রামলেবেলে: 175 gm/haকোম্পানির লেবেলে আরও ফসল বা মাত্রার কথা থাকতে পারে — লেবেলের লেখা দেখুন।
লক্ষণ মিলিয়ে দেখুন। সমস্যা নিশ্চিত হলে তবেই ওষুধ দিন।
শেষ স্প্রের পর কমপক্ষে ১৪ দিন ফসল তুলবেন না, খাবেন না বা বাজারে বিক্রি করবেন না; এই সময় হাঁস-মুরগি ও গবাদিপশু ক্ষেতে ঢুকতে দেবেন না।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বালাইনাশক পোর্টালে কোম্পানির দেওয়া তথ্য, অপরিবর্তিত।
কৃষি
বিকোসাফ ৭০ ডব্লিউ পি একটি প্রবাহমান ও স্পর্শক গুনসম্পন্ন যুগোপযোগী আগাছানাশক। বিকোসাফ ৭০ ডব্লিউ পি ধান ক্ষেতের বিভিন্ন আগাছা দমনে অধিক কার্যকরী। জমিতে প্রয়োগের পর বিকোসাফ ৭০ ডব্লিউ পি সদ্য অঙ্কুরিত আগাছার চারার কান্ড ও মূল দ্বারা শোষিত হয়ে আগাছার বৃদ্ধি বন্ধ করে এবং আগাছা মারা যায়। কিন্তু ধানের চারার কোনো ক্ষতি করে না।
ফসল - ধান (Rice), আগাছা সমূহ - শ্যামা, পানিকচু, চেঁচড়া (E. crus-golli, C. difformis, M vaginalis) প্রয়োগ সময়ঃ চারা রোপনের ৭-১০ দিনের মধ্যে অনুমোদিত মাত্রাঃ ১৭৫ গ্রাম / হেক্টর। চারা রোপনের ৭–১২ দিনের মধ্যে জমিতে ১–২ ইঞ্চি পানি থাকা অবস্থায় বিকোসাফ ৭০ ডব্লিউ পি ইউরিয়া বা ছাই এর সাথে মিশিয়ে ছিটিয়ে দিন এবং ৩–৫ দিন পানি আটকিয়ে রাখুন। পানি শুকিয়ে গেলে স্বাভাবিক সেচ দিন। ইহা মৌসুমে একবার প্রয়োগই যথেষ্ট।
সাবধানতাঃ বিকোসাফ ৭০ ডব্লিউ পি প্রয়োগের ৭–১৪ দিন পর্যন্ত গবাদি পশু-পাখি জমিতে প্রবেশ করতে দিবেন না এবং খাওয়া বা বিক্রয়ের জন্য ফসল তুলবেন না। বিকোসাফ ৭০ ডব্লিউ পি স্প্রে করলে স্প্রে মেশিন ভালভাবে না ধুয়ে অন্য বালাইনাশক ব্যবহার করবেন না। বিষক্রিয়ার লক্ষণঃ খিঁচুনি, শ্বাসকষ্ট, অস্বাভাবিক হাঁটাচলা, মাথাধরা, বমি বমি ভাব, লালা ঝরা ইত্যাদি। প্রাথমিক চিকিৎসাঃ গায়ে লাগলে সাবান ও পানি দিয়ে ধুয়ে ফেলুন, চোখে লাগলে ঠাণ্ডা ও পরিস্কার পানি দিয়ে ভালভাবে ধুয়ে ফেলুন। গিলে খেলে আঙ্গুল দিয়ে বমি করান। অচেতন রোগীকে বমি করাবেন না। সত্ত্বর ডাক্তারের পরামর্শ নিন। প্রতিষেধকঃ নির্দিষ্ট কোনো প্রতিষেধক নেই। লক্ষণ অনুযায়ী চিকিৎসা করুন।
জরুরি প্রয়োজনে ৯৯৯ নম্বরে ফোন করুন।
মূল বোতল/প্যাকেটে, তালাবদ্ধ, শুকনো ও ঠান্ডা জায়গায় রাখুন — শিশু, খাবার ও পশুখাদ্য থেকে দূরে।
খালি বোতল/প্যাকেট কখনো অন্য কাজে ব্যবহার করবেন না। ছিদ্র বা চেপে নষ্ট করে লোকালয় ও জলাশয় থেকে দূরে মাটিতে পুঁতে ফেলুন।
তথ্যের উৎস: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (DAE) — বালাইনাশক নিবন্ধন তালিকা ও বালাইনাশক পোর্টাল · মূল পাতা। এই তথ্য সাধারণ নির্দেশনা; প্রয়োগের আগে পণ্যের লেবেল ও স্থানীয় কৃষি কর্মকর্তার পরামর্শ অনুসরণ করুন।
Sweep 41 SL · SL
গ্লাইফোসেট
আগাছা
চা
UNi-Fast 18WP · WP
Bensulphuron Methyl + Acetachlor
আগাছা
চা
Weedoff 41 SL · SL
গ্লাইফোসেট
আগাছা
পান, চা
KB Phuran 18WP · WP
Bensulphuron Methyl + Acetachlor
আগাছা
ধান, চা