কোম্পানির লেবেল অনুযায়ী মরিচ-এ ব্যবহৃত আরও ৫১টি পণ্য আছে। সব পণ্যের তালিকা →
অন্য কোম্পানির নামে মরিচ-এ নিবন্ধিত পণ্যের হুবহু একই উপাদান, শক্তি ও ফর্মুলেশনের আরও ৪৮২টি ব্র্যান্ড আছে। কেনার আগে মোড়কে মরিচ-এর নাম আছে কিনা দেখে নিন। সব পণ্যের তালিকা →
মরিচ-এর জন্য সরকারি সুপারিশ
বারি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ সরকারি প্রতিষ্ঠানের প্রকাশিত পরামর্শ — পোকা, মাকড়, রোগ, হরমোন ও অণুখাদ্য। প্রতিটির সাথে উৎসের লিংক আছে।
এগুলো নিবন্ধন নয়, সুপারিশ
সুপারিশে উপাদানের নাম দেওয়া থাকে; বাজারের কোনো নির্দিষ্ট ব্র্যান্ডের লেবেলে মরিচ-এর নাম নাও থাকতে পারে। কেনার আগে মোড়ক দেখুন, প্রয়োজনে কৃষি কল সেন্টার (১৬১২৩) বা উপজেলা কৃষি অফিসে জিজ্ঞেস করুন। সুপারিশকৃত উপাদানের ৭১৬টি পণ্য দেখুন →
বিষটোপ: ১০০ গ্রাম গমের ভূষি বা ধানের কুঁড়া + ১০০ গ্রাম চিটা গুড় + ২০০ গ্রাম সেভিন ৫০ ডব্লিউপি; স্প্রে: সুমিসাইডিন ২০ ইসি বা রিপকর্ড ১০ ইসি বা সিমবুশ ১০ ইসি প্রতি লিটার পানিতে ১ মিলি
বিষটোপ; জমিতে স্প্রে · সন্ধ্যার পর বিষটোপ ছিটানো; সন্ধ্যার সময় স্প্রে
রাসায়নিক ছাড়া: ফ্লাড সেচ দিলে মাটির গর্ত থেকে কীড়া বের হয়ে আসে ও পাখি খেয়ে ফেলে।
ফিপ্রোনিল বা ডাইমেথোয়েট প্রতি ১০ লিটার পানিতে ১০ মিলি; সাকসেস (স্পিনোসেড) প্রতি ১০ লিটারে ১২ মিলি; এডমায়ার/টিডো/গেইন (ইমিডাক্লোপ্রিড) প্রতি ১০ লিটারে ৫ মিলি (৫ শতক জমিতে)
স্প্রে · আক্রমণ বেশি হলে; ইমিডাক্লোপ্রিড চারা রোপণের ১০-৩০ দিনের মধ্যে ১০ দিন অন্তর তিন বার
রাসায়নিক ছাড়া: সাদা আঠালো ফাঁদ হেক্টরপ্রতি ৪০টি; এক কেজি আধা ভাঙ্গা নিম বীজ ২০ লিটার পানিতে ২৪ ঘণ্টা ভিজিয়ে ছেঁকে স্প্রে; মরিচের সাথে গাজর আন্তঃফসল।
ম্যালাথিয়ন ৫৭ ইসি, কুইনালফস ২৫ ইসি, ডাইমেথোয়েট বা কারাতে (ল্যাম্বডা সাইহ্যালোথ্রিন) প্রতি ১০ লিটার পানিতে ১০ মিলি; অথবা সাকসেস প্রতি ১০ লিটারে ১২ মিলি
স্প্রে · আক্রমণ বেশি হলে
রাসায়নিক ছাড়া: হলুদ আঠালো ফাঁদ হেক্টরপ্রতি ৪০টি; আধা ভাঙ্গা নিম বীজের নির্যাস (৫০ গ্রাম/লিটার, ২৪ ঘণ্টা ভিজিয়ে) ১০ দিন পর পর ৩ বার; লেডিবার্ড বিটল ও সিরফিড ফ্লাই সংরক্ষণ।
কুইনালফস ২৫ ইসি প্রতি ১০ লিটারে ১০ মিলি বা সাকসেস প্রতি ১০ লিটারে ১২ মিলি; বেশি আক্রমণে ডেনিটল ১০ ইসি (ফেনপ্রোপাথ্রিন) বা রিপকর্ড ১০ ইসি (সাইপারমেথ্রিন) প্রতি লিটারে ১ মিলি, অথবা ফেনকিল ২০ ইসি (ফেনভেলারেট) প্রতি লিটারে ০.৫ মিলি, অথবা সুমিথিয়ন ৫০ ইসি প্রতি লিটারে ২ মিলি
গাছের সমস্ত অংশ ভিজিয়ে স্প্রে · আক্রমণ তীব্র হলে
রাসায়নিক ছাড়া: সেক্স ফেরোমন ফাঁদ বিঘাপ্রতি ১৫টি; ট্রাইকোগ্রামা ও ব্রাকন পর্যায়ক্রমে অবমুক্ত; আধভাঙ্গা নিম বীজের নির্যাস ১০ দিন পর পর ৩ বার; জৈব বালাইনাশক এসএনপিভি (০.২ গ্রাম/লিটার) ও এইচএনপিভি (০.১ গ্রাম/লিটার)।
উৎসে ট্রিবন ১০ ইসিও বলা আছে (উপাদান নিশ্চিত নয় বলে বাদ)। যেকোনো একটি ব্যবহার করুন।
প্লাটিনাম/তুন্দ্রা/জাফ ২০ এসসি (এসিটামিপ্রিড) অথবা এডমায়ার/ইমিটাফ ২০ এসএল (ইমিডাক্লোপ্রিড) প্রতি লিটার পানিতে ০.৫ মিলি; জৈব: ট্রেসার প্রতি লিটারে ০.৪ মিলি বা সাকসেস প্রতি লিটারে ১.২ মিলি
স্প্রে · প্রাথমিক আক্রমণের শুরুতে, ফুল ফোটার পূর্বেই; মার্চ-আগস্টে আক্রমণ বেশি
রাসায়নিক ছাড়া: পরিষ্কার-পরিচ্ছন্ন চাষ; আক্রান্ত কুঁড়ি ও ফল লার্ভা-পিউপাসহ সংগ্রহ করে নষ্ট।
২০২৩ সালে যশোর অঞ্চলে প্রথম দেখা নতুন পোকা। যেকোনো একটি ব্যবহার করুন।
বায়োনিম প্রতি লিটার পানিতে ২ মিলি; অথবা ইমিডাক্লোপ্রিড গ্রুপ প্রতি লিটার পানিতে ১ মিলি
স্প্রে · চারা রোপণের ৫ দিন আগে একবার; রোপণের এক মাস পর থেকে ১২-১৪ দিন অন্তর ৩/৪ বার
রাসায়নিক ছাড়া: সুস্থ রোগমুক্ত চারা; সম্ভব হলে পোকা প্রতিরোধী নেটের ভিতর চারা উৎপাদন; জমি আগাছামুক্ত রাখা; রোগাক্রান্ত গাছ তুলে পুড়িয়ে ফেলা; রোপণের ২০ দিন পর হলুদ আঠালো পলিথিন সিট।
বাহক জাব পোকা ও সাদা মাছি। এই পদ্ধতিতে ভাইরাসের আক্রমণ প্রায় ৪০-৫০% কমে। যেকোনো একটি ব্যবহার করুন।
এই সাইটের তথ্য সাধারণ নির্দেশনা মাত্র। প্রয়োগের আগে পণ্যের মোড়কের নির্দেশনা মেনে চলুন এবং প্রয়োজনে স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা বা কৃষি তথ্য সার্ভিসের কল সেন্টার (১৬১২৩) থেকে পরামর্শ নিন।