জ্যাসিড (পাতা শোষক পোকা)Jassid
কচি পাতা ও কাণ্ডের রস চোষে, পাতার অগ্রভাগ বাদামি ও কুঁচকে যায়; মার্চ-জুনে শুষ্ক গরমে বেশি।
যা দেবেন (যেকোনো একটি)
- Cypermethrin 10 EC১৩৩টি পণ্য →
- Imidacloprid১৪৫টি পণ্য →
মাত্রা
রিপকর্ড (সাইপারমেথ্রিন) প্রতি লিটার পানিতে ১ মিলি; এডমায়ার প্রতি লিটার পানিতে ০.৫ মিলিস্প্রে · আক্রমণ বেশি হলে ১০ দিন অন্তর ৩ বার (বপনের ৬৫, ৭৫, ৮৫ দিন পর)
রাসায়নিক ছাড়া: ৫০ গ্রাম নিম বীজ ভেঙে ১ লিটার পানিতে ১২ ঘণ্টা ভিজিয়ে ২-৩ গ্রাম গুঁড়া সাবান মিশিয়ে ১৫ দিন অন্তর ৩ বার; নিম পাতার নির্যাস (১০%) ১৫ দিন অন্তর ২ বার; হাত জাল; রসুন/পেঁয়াজ/ধনিয়া আন্তঃফসল।
যেকোনো একটি ব্যবহার করুন (বিকল্প)।