ফল ছিদ্রকারী পোকাLitchi fruit borer
বাড়ন্ত ফলের বোঁটার কাছে খোসার নিচে ডিম পাড়ে; কীড়া বোঁটার কাছ দিয়ে ঢুকে বীজ খায়; বোঁটার কাছে করাতের গুঁড়ার মতো পদার্থ জমে; অপরিপক্ব ও পরিপক্ব ফল ঝরে যায়।
যা দেবেন (যেকোনো একটি)
- Cypermethrin 10 EC১৩৩টি পণ্য →
- Fenvalerate 20 EC১৮টি পণ্য →
- Deltamethrin 2.5 EC২১টি পণ্য →
মাত্রা
প্রতি লিটার পানিতে ১ মিলি (রিপকর্ড/সিমবুশ/সুমিসাইডিন/ডেসিস)স্প্রে · ফলের মার্বেল অবস্থা থেকে ১৫ দিন পর পর ২–৩ বার; ফল সংগ্রহের অন্তত ১৫ দিন আগে শেষ স্প্রে · অপেক্ষা ১৫ দিন
রাসায়নিক ছাড়া: বাগান পরিষ্কার রাখুন; আক্রান্ত ফল কুড়িয়ে মাটির গভীরে পুঁতে ফেলুন; ফল মটরদানার আকার হলে নাইলনের জাল দিয়ে লিচুর গোছা বেঁধে দিন (ই-কৃষি)।
যেকোনো একটি ব্যবহার করুন।
সূত্র: বারি (BARI) — বারি লিচু-১: রোগবালাই ও পোকামাকড় দমন — কৃষি প্রযুক্তি ভাণ্ডার (বারি)