ছাতরা পোকা (মিলিবাগ)Papaya mealybug
পাতা ও ফলে সাদা পাউডারের মতো আবরণ; পাতা ও ফলে শুটি মোল্ড হয়; আক্রমণ বেশি হলে গাছ মারা যেতে পারে।
যা দেবেন
- Imidacloprid 200 SL১৪৫টি পণ্য →
মাত্রা
প্রতি লিটার পানিতে ০.২৫ মিলি (এডমায়ার ২০০ এসএল)স্প্রে · আক্রমণ বেশি হলে ১৫ দিন পর পর ২–৩ বার
রাসায়নিক ছাড়া: আক্রমণের শুরুতে পোকাসহ আক্রান্ত পাতা/কাণ্ড সংগ্রহ করে ধ্বংস করুন বা পুরোনো টুথব্রাশ দিয়ে আঁচড়ে পোকা মাটিতে ফেলে মারুন; প্রতি লিটার পানিতে ৫ গ্রাম সাবান মিশিয়ে স্প্রে।
সূত্র: বারি (BARI) — শাহী পেঁপে (বারি পেঁপে-১): রোগবালাই ও পোকামাকড় দমন — কৃষি প্রযুক্তি ভাণ্ডার (বারি)