HATMA 5EC
HATMA 5EC একটি কীটনাশক।
- কী দমন করে
- কীটনাশক
- কোন ফসলে
- —
- ফসল তোলার আগে অপেক্ষা
- কমপক্ষে ২১ দিন
কোন ফসলে, কোন সমস্যায়, কতটুকু দেবেন
ফসলভিত্তিক মাত্রার তালিকা নেই
মাত্রা ও প্রয়োগ
ব্যবহারের পূর্বে বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে নিন। নির্ধারিত মাত্রার হাতমা ৫ ইসি পরিষ্কার পানিতে ভালোভাবে মিশিয়ে স্প্রে মেশিনে ঢেলে নিন এবং উপযুক্ত নজল ব্যবহার করে ফসলের পাতা, কান্ড ও অন্যান্য অংশ ভালোভাবে ভিজিয়ে সমভাবে স্প্রে করুন। সকাল বা বিকেলে উপযুক্ত সময়ে স্প্রে করুন। বৃষ্টির আগে বা বৃষ্টির পরপরই স্প্রে করবেন না।
ফসল ও বালাই
লেবেলে উল্লেখিত ও নির্ধারিত ফসলসমূহে আক্রমণকারী বিভিন্ন ধরনের ক্ষতিকর পোকা দমনে হাতমা ৫ ইসি কার্যকর।
কীভাবে মেশাবেন ও ছিটাবেন
- ১লেবেল পড়ে নিন — নিচের টেবিল থেকে আপনার ফসল ও সমস্যার মাত্রা মিলিয়ে নিন।
- ২মাপার কাপ/চামচ দিয়ে ঠিক মাত্রা মাপুন। বেশি দিলে বেশি কাজ হয় না, বরং ফসল ও মাটির ক্ষতি হয়।
- ৩স্প্রে মেশিনে আগে অর্ধেক পানি নিন, ওষুধ ঢালুন, তারপর বাকি পানি দিয়ে ভালো করে নেড়ে মেশান। পাউডার হলে আগে সামান্য পানিতে গুলে নিন।
- ৪সকাল বা বিকেলে, বাতাস কম থাকলে স্প্রে করুন। বৃষ্টির আগে বা প্রখর রোদে দেবেন না।
- ৫গাছের যে অংশে পোকা/রোগ আছে (পাতার নিচে, গোড়ায়, শিষে) সেখানে সমানভাবে ভিজিয়ে দিন।
- ৬একই ওষুধ বারবার না দিয়ে অন্য গ্রুপের ওষুধ পালাক্রমে দিন — এতে পোকা/রোগ প্রতিরোধী হয় না।
শেষ স্প্রের পর কমপক্ষে ২১ দিন ফসল তুলবেন না, খাবেন না বা বাজারে বিক্রি করবেন না; এই সময় হাঁস-মুরগি ও গবাদিপশু ক্ষেতে ঢুকতে দেবেন না।
কোম্পানির লেবেলে যা লেখা আছে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বালাইনাশক পোর্টালে কোম্পানির দেওয়া তথ্য, অপরিবর্তিত।
ফসল ও বালাই
লেবেলে উল্লেখিত ও নির্ধারিত ফসলসমূহে আক্রমণকারী বিভিন্ন ধরনের ক্ষতিকর পোকা দমনে হাতমা ৫ ইসি কার্যকর।
কার্যকারিতা
হাতমা ৫ ইসি একটি পাইরেথ্রয়েড শ্রেণীর স্পর্শক ও পাকস্থলীয় বিষক্রিয়া সম্পন্ন তরল কীটনাশক, যা ফসলের ক্ষতিকর পোকা দমন করে ফসলকে দীর্ঘস্থায়ী সুরক্ষা দেয়।
মাত্রা ও প্রয়োগ
ব্যবহারের পূর্বে বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে নিন। নির্ধারিত মাত্রার হাতমা ৫ ইসি পরিষ্কার পানিতে ভালোভাবে মিশিয়ে স্প্রে মেশিনে ঢেলে নিন এবং উপযুক্ত নজল ব্যবহার করে ফসলের পাতা, কান্ড ও অন্যান্য অংশ ভালোভাবে ভিজিয়ে সমভাবে স্প্রে করুন। সকাল বা বিকেলে উপযুক্ত সময়ে স্প্রে করুন। বৃষ্টির আগে বা বৃষ্টির পরপরই স্প্রে করবেন না।
নির্দেশনা
হাতমা ৫ ইসি প্রয়োগের সময় প্রতিরক্ষামূলক পোশাক পরিধান করুন। স্প্রে করার সময় সকল প্রকার পানাহার ও ধূমপান থেকে বিরত থাকুন। স্প্রে করার পর হাত-পা, মুখ, পরিহিত পোশাক ও প্রতিরক্ষামূলক পোশাক পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করুন। বাতাসের বিপরীতে স্প্রে করবেন না। বাতাসের অনুকূলে নাক ও মুখ ঢেকে হাতমা ৫ ইসি স্প্রে করুন। ব্যবহারের পর খালি বোতলটি অন্য কাজে ব্যবহার না করে মাটিতে পুতে ফেলুন। হাতমা ৫ ইসি প্রয়োগের ২১ দিনের মধ্যে ক্ষেতের ফসল খাবেন না এবং ক্ষেতে গবাদি পশু চড়াবেন না।
নিরাপত্তা ও প্রাথমিক চিকিৎসা
স্প্রের সময় সতর্কতা
- স্প্রে করার সময় মাস্ক, চশমা, গ্লাভস, বুট ও ফুলহাতা জামা পরুন।
- বাতাসের বিপরীতে স্প্রে করবেন না; স্প্রের সময় খাওয়া, পান করা ও ধূমপান করবেন না।
- শিশু, গর্ভবতী নারী ও অসুস্থ ব্যক্তিকে স্প্রের কাজে লাগাবেন না।
- পুকুর, খাল বা নলকূপের কাছে ওষুধ মেশাবেন না বা যন্ত্র ধোবেন না — মাছ ও পানির ক্ষতি হয়।
- কাজ শেষে সাবান দিয়ে গোসল করুন ও কাপড় আলাদা করে ধুয়ে ফেলুন।
বিষক্রিয়া হলে
- চোখে লাগলে পরিষ্কার পানি দিয়ে অন্তত ১৫ মিনিট ধুয়ে ফেলুন।
- ত্বকে লাগলে দূষিত কাপড় খুলে সাবান-পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন।
- শ্বাসের সাথে গেলে খোলা বাতাসে নিয়ে যান ও বিশ্রামে রাখুন।
- গিলে ফেললে নিজে থেকে বমি করাবেন না; পণ্যের বোতল/প্যাকেটসহ দ্রুত হাসপাতালে যান।
জরুরি প্রয়োজনে ৯৯৯ নম্বরে ফোন করুন।
সংরক্ষণ
মূল বোতল/প্যাকেটে, তালাবদ্ধ, শুকনো ও ঠান্ডা জায়গায় রাখুন — শিশু, খাবার ও পশুখাদ্য থেকে দূরে।
খালি বোতল/প্যাকেট
খালি বোতল/প্যাকেট কখনো অন্য কাজে ব্যবহার করবেন না। ছিদ্র বা চেপে নষ্ট করে লোকালয় ও জলাশয় থেকে দূরে মাটিতে পুঁতে ফেলুন।
পণ্য ও লেবেলের ছবি
তথ্যের উৎস: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (DAE) — বালাইনাশক নিবন্ধন তালিকা ও বালাইনাশক পোর্টাল · মূল পাতা। এই তথ্য সাধারণ নির্দেশনা; প্রয়োগের আগে পণ্যের লেবেল ও স্থানীয় কৃষি কর্মকর্তার পরামর্শ অনুসরণ করুন।