Miravis Duo 20SC
Miravis Duo 20SC একটি ছত্রাকনাশক।
- কী দমন করে
- ছত্রাকনাশক
- কোন ফসলে
- —
- ফসল তোলার আগে অপেক্ষা
- লেবেল দেখুন
কোন ফসলে, কোন সমস্যায়, কতটুকু দেবেন
ফসলভিত্তিক মাত্রার তালিকা নেই
মাত্রা ও প্রয়োগ
একটি পাত্রে ১ লিটার পানি নিয়ে স্প্রে মেশিনের আয়তন অনুযায়ী অনুমোদিত মাত্রায় মিরাভিস ডুয়ো মিশিয়ে ভালোভাবে দ্রবণ তৈরি করুন। দ্রবণ তৈরির পূর্বে বোতল ভালোভাবে ঝাঁকিয়ে নিন। স্প্রে মেশিনের অর্ধেক পরিষ্কার পানি দিয়ে পূর্ণ করে তোইরি দ্রবন ঢেলে ভালোভাবে ঘুঁটা দিয়ে মিশিয়ে নিন। রোগ বিস্তারের অনুকূল পরিবেশ দেখা দিলে বা রোগের আক্রমণ দেখামাত্র ভালোভাবে গাছ ভিজিয়ে স্প্রে করুন। তবে খেয়াল রাখতে হবে যেনো স্প্রে ফোঁটা চুইয়ে মাটিতে না পড়ে। স্প্রে কণা আক্রান্ত জমি ছাড়া অন্য ফসলে যেনো না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। সকাল এবং সন্ধ্যা স্প্রে করার উপযুক্ত সময়। ফসলের নাজুক পরিস্থিতে অথবা ভেজা বা বৃষ্টিপাতের পয়্ররবে স্প্রে করবেন না।
ফসল ও বালাই
মিরাভিস ডুয়ো প্রতিরোধক, প্রতিষেধক, প্রবাহমান ও দীর্ঘমেয়াদী কার্যকরী গুনসম্পন্ন ছত্রাকনাশক। এটি ছত্রাকের স্পোরুলেশন এবং মাইসেলিয়াম বৃদ্ধিতে বাঁধা দেয়।
কীভাবে মেশাবেন ও ছিটাবেন
- ১লেবেল পড়ে নিন — নিচের টেবিল থেকে আপনার ফসল ও সমস্যার মাত্রা মিলিয়ে নিন।
- ২মাপার কাপ/চামচ দিয়ে ঠিক মাত্রা মাপুন। বেশি দিলে বেশি কাজ হয় না, বরং ফসল ও মাটির ক্ষতি হয়।
- ৩স্প্রে মেশিনে আগে অর্ধেক পানি নিন, ওষুধ ঢালুন, তারপর বাকি পানি দিয়ে ভালো করে নেড়ে মেশান। পাউডার হলে আগে সামান্য পানিতে গুলে নিন।
- ৪সকাল বা বিকেলে, বাতাস কম থাকলে স্প্রে করুন। বৃষ্টির আগে বা প্রখর রোদে দেবেন না।
- ৫গাছের যে অংশে পোকা/রোগ আছে (পাতার নিচে, গোড়ায়, শিষে) সেখানে সমানভাবে ভিজিয়ে দিন।
- ৬একই ওষুধ বারবার না দিয়ে অন্য গ্রুপের ওষুধ পালাক্রমে দিন — এতে পোকা/রোগ প্রতিরোধী হয় না।
কোম্পানির লেবেলে যা লেখা আছে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বালাইনাশক পোর্টালে কোম্পানির দেওয়া তথ্য, অপরিবর্তিত।
ফসল ও বালাই
মিরাভিস ডুয়ো প্রতিরোধক, প্রতিষেধক, প্রবাহমান ও দীর্ঘমেয়াদী কার্যকরী গুনসম্পন্ন ছত্রাকনাশক। এটি ছত্রাকের স্পোরুলেশন এবং মাইসেলিয়াম বৃদ্ধিতে বাঁধা দেয়।
কার্যকারিতা
লেবেলে বর্ণিত ফসলের বালাই দমনে কার্যকরী ও অনুমোদিত।
মাত্রা ও প্রয়োগ
একটি পাত্রে ১ লিটার পানি নিয়ে স্প্রে মেশিনের আয়তন অনুযায়ী অনুমোদিত মাত্রায় মিরাভিস ডুয়ো মিশিয়ে ভালোভাবে দ্রবণ তৈরি করুন। দ্রবণ তৈরির পূর্বে বোতল ভালোভাবে ঝাঁকিয়ে নিন। স্প্রে মেশিনের অর্ধেক পরিষ্কার পানি দিয়ে পূর্ণ করে তোইরি দ্রবন ঢেলে ভালোভাবে ঘুঁটা দিয়ে মিশিয়ে নিন। রোগ বিস্তারের অনুকূল পরিবেশ দেখা দিলে বা রোগের আক্রমণ দেখামাত্র ভালোভাবে গাছ ভিজিয়ে স্প্রে করুন। তবে খেয়াল রাখতে হবে যেনো স্প্রে ফোঁটা চুইয়ে মাটিতে না পড়ে। স্প্রে কণা আক্রান্ত জমি ছাড়া অন্য ফসলে যেনো না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। সকাল এবং সন্ধ্যা স্প্রে করার উপযুক্ত সময়। ফসলের নাজুক পরিস্থিতে অথবা ভেজা বা বৃষ্টিপাতের পয়্ররবে স্প্রে করবেন না।
নির্দেশনা
মানুষ ও পশু খাদ্য হতে দূরে নিরাপদ স্থানে যা সূর্যের আলো হতে দূরে, শুষ্ক ও ভালোভাবে বায়ূ চলাচল করে এমন স্থানে ০-৩৫ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় আদি মোড়কে তালাবদ্ধ অবস্থায় মজুত করতে হবে।
নিরাপত্তা ও প্রাথমিক চিকিৎসা
স্প্রের সময় সতর্কতা
- স্প্রে করার সময় মাস্ক, চশমা, গ্লাভস, বুট ও ফুলহাতা জামা পরুন।
- বাতাসের বিপরীতে স্প্রে করবেন না; স্প্রের সময় খাওয়া, পান করা ও ধূমপান করবেন না।
- শিশু, গর্ভবতী নারী ও অসুস্থ ব্যক্তিকে স্প্রের কাজে লাগাবেন না।
- পুকুর, খাল বা নলকূপের কাছে ওষুধ মেশাবেন না বা যন্ত্র ধোবেন না — মাছ ও পানির ক্ষতি হয়।
- কাজ শেষে সাবান দিয়ে গোসল করুন ও কাপড় আলাদা করে ধুয়ে ফেলুন।
বিষক্রিয়া হলে
- চোখে লাগলে পরিষ্কার পানি দিয়ে অন্তত ১৫ মিনিট ধুয়ে ফেলুন।
- ত্বকে লাগলে দূষিত কাপড় খুলে সাবান-পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন।
- শ্বাসের সাথে গেলে খোলা বাতাসে নিয়ে যান ও বিশ্রামে রাখুন।
- গিলে ফেললে নিজে থেকে বমি করাবেন না; পণ্যের বোতল/প্যাকেটসহ দ্রুত হাসপাতালে যান।
জরুরি প্রয়োজনে ৯৯৯ নম্বরে ফোন করুন।
সংরক্ষণ
মূল বোতল/প্যাকেটে, তালাবদ্ধ, শুকনো ও ঠান্ডা জায়গায় রাখুন — শিশু, খাবার ও পশুখাদ্য থেকে দূরে।
খালি বোতল/প্যাকেট
খালি বোতল/প্যাকেট কখনো অন্য কাজে ব্যবহার করবেন না। ছিদ্র বা চেপে নষ্ট করে লোকালয় ও জলাশয় থেকে দূরে মাটিতে পুঁতে ফেলুন।
তথ্যের উৎস: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (DAE) — বালাইনাশক নিবন্ধন তালিকা ও বালাইনাশক পোর্টাল · মূল পাতা। এই তথ্য সাধারণ নির্দেশনা; প্রয়োগের আগে পণ্যের লেবেল ও স্থানীয় কৃষি কর্মকর্তার পরামর্শ অনুসরণ করুন।