কৃষি বালাইনাশক তথ্য
খুঁজুন

ধানRice

দানাশস্য · Oryza sativa · ৩২টি রোগ/পোকা · ২৫৯৭টি পণ্য

নিবন্ধিত পণ্য ও মাত্রা

  • মাত্রা
    হেক্টরপ্রতি ৫০০ মিলিবিঘাপ্রতি (৩৩ শতাংশ): ৬৭ মিলিপ্রতি শতাংশে: ২ মিলিলেবেলে: 500 ml/ha
  • মাত্রা
    450 gg/ha

এই সমস্যার জন্য এখনো কোনো পণ্য যোগ করা হয়নি।

কোম্পানির লেবেল অনুযায়ী ধান-এ ব্যবহৃত আরও ২৭৫টি পণ্য আছে। সব পণ্যের তালিকা →

অন্য কোম্পানির নামে ধান-এ নিবন্ধিত পণ্যের হুবহু একই উপাদান, শক্তি ও ফর্মুলেশনের আরও ৯৬০টি ব্র্যান্ড আছে। কেনার আগে মোড়কে ধান-এর নাম আছে কিনা দেখে নিন। সব পণ্যের তালিকা →

ধান-এর জন্য সরকারি সুপারিশ

বারি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ সরকারি প্রতিষ্ঠানের প্রকাশিত পরামর্শ — পোকা, মাকড়, রোগ, হরমোন ও অণুখাদ্য। প্রতিটির সাথে উৎসের লিংক আছে।

এগুলো নিবন্ধন নয়, সুপারিশ

সুপারিশে উপাদানের নাম দেওয়া থাকে; বাজারের কোনো নির্দিষ্ট ব্র্যান্ডের লেবেলে ধান-এর নাম নাও থাকতে পারে। কেনার আগে মোড়ক দেখুন, প্রয়োজনে কৃষি কল সেন্টার (১৬১২৩) বা উপজেলা কৃষি অফিসে জিজ্ঞেস করুন। সুপারিশকৃত উপাদানের ১৩৪টি পণ্য দেখুন →

পোকা (৯)

মাজরা পোকাRice stem borer (yellow stem borer)

কুশি অবস্থায় মরা ডিগ এবং শীষ অবস্থায় সাদা শীষ (মরা শীষ) দেখা যায়।

যা দেবেন (যেকোনো একটি)

মাত্রা

হেক্টরপ্রতি: ক্লোরানট্রানিলিপ্রোল ১৮.৫ এসসি ১৫০ মিলি; ক্লোরানট্রানিলিপ্রোল ০.৪ জি ১০ কেজি; থায়ামেথোক্সাম+ক্লোরানট্রানিলিপ্রোল ৪০ ডব্লিউজি ৭৫ গ্রাম; ডায়াজিনন ৬০ ইসি ১.৭০ লিটার; কার্বোসালফান ২০ ইসি ১.৫০ লিটার; কারটাপ ৫০ এসপি ১.৪০ কেজি; ফিপ্রোনিল ৩ জি ১০ কেজি

স্প্রে (দানাদার কীটনাশক জমিতে ছিটিয়ে)

সারণী ১২ (ব্রি) অনুযায়ী হেক্টরপ্রতি মাত্রা দেওয়া হয়েছে; বিকল্প হিসেবে যেকোনো একটি ব্যবহার করুন। রোপণের পর ৩০-৪০ দিন পর্যন্ত রাসায়নিক কীটনাশক ব্যবহার থেকে বিরত থাকলে উপকারী পোকামাকড় বৃদ্ধি পেয়ে ক্ষতিকর পোকা নিয়ন্ত্রণে রাখে।

সূত্র: ব্রি (BRRI) — আধুনিক ধানের চাষ (২৫তম সংস্করণ, জুন ২০২৫) — বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট

গলমাছিRice gall midge

আক্রান্ত কুশি পেঁয়াজ পাতার মতো নলাকার হয়ে যায়, শীষ বের হয় না।

যা দেবেন (যেকোনো একটি)

মাত্রা

হেক্টরপ্রতি: ডায়াজিনন ৬০ ইসি ১.৭০ লিটার; ডায়াজিনন ১০ জি ১৬.৮০ কেজি; ফেনিট্রোথিয়ন ৫০ ইসি ১.১২ লিটার; কুইনালফস ২৫ ইসি ১.৫০ লিটার; কার্বোসালফান ২০ ইসি ১.৫০ লিটার; কারটাপ ৫০ এসপি ১.৪০ কেজি; ফিপ্রোনিল ৩ জি ১০ কেজি

স্প্রে / দানাদার ছিটিয়ে

সারণী ১২ (ব্রি) অনুযায়ী হেক্টরপ্রতি মাত্রা দেওয়া হয়েছে; বিকল্প হিসেবে যেকোনো একটি ব্যবহার করুন।

সূত্র: ব্রি (BRRI) — আধুনিক ধানের চাষ (২৫তম সংস্করণ, জুন ২০২৫) — বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট

পামরি পোকাRice hispa

কীড়া পাতার ভেতরে সুড়ঙ্গ করে খায় এবং পূর্ণবয়স্ক পোকা পাতার সবুজ অংশ চেঁছে খায়, ফলে পাতায় সাদা লম্বা দাগ পড়ে।

যা দেবেন (যেকোনো একটি)

মাত্রা

হেক্টরপ্রতি: ডাইমেথোয়েট ৪০ ইসি ১.১২ লিটার; ক্লোরপাইরিফস ২০ ইসি ১.০০ লিটার; ম্যালাথিয়ন ৫৭ ইসি ১.০০ লিটার; কারবারিল ৮৫ এসপি ১.৩৪ কেজি; এমআইপিসি ৭৫ এসপি ১.১২ কেজি; ফিপ্রোনিল ৫০ এসসি ৫০০ মিলি

স্প্রে

সারণী ১২ (ব্রি) অনুযায়ী হেক্টরপ্রতি মাত্রা দেওয়া হয়েছে; বিকল্প হিসেবে যেকোনো একটি ব্যবহার করুন। এমআইপিসি = আইসোপ্রোকার্ব।

সূত্র: ব্রি (BRRI) — আধুনিক ধানের চাষ (২৫তম সংস্করণ, জুন ২০২৫) — বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট

পাতামোড়ানো পোকা ও চুঙ্গি পোকাRice leaf folder and caseworm

কীড়া পাতা লম্বালম্বি মুড়িয়ে ভেতর থেকে সবুজ অংশ খায়; চুঙ্গি পোকা পাতার উপরের অংশ কেটে চুঙ্গি বানিয়ে পানিতে ভাসে।

যা দেবেন (যেকোনো একটি)

মাত্রা

হেক্টরপ্রতি: ডাইমেথোয়েট ৪০ ইসি ১.০০ লিটার; স্পিনোস্যাড ৪৫ এসসি ০.৫০ লিটার; ম্যালাথিয়ন ৫৭ ইসি ১.০০ লিটার; ডায়াজিনন ১০ জি ১৬.৮০ কেজি; কারবারিল ৮৫ এসপি ১.৭০ কেজি; এমআইপিসি ৭৫ এসপি ১.১২ কেজি

স্প্রে

সারণী ১২ (ব্রি) অনুযায়ী হেক্টরপ্রতি মাত্রা দেওয়া হয়েছে; বিকল্প হিসেবে যেকোনো একটি ব্যবহার করুন।

সূত্র: ব্রি (BRRI) — আধুনিক ধানের চাষ (২৫তম সংস্করণ, জুন ২০২৫) — বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট

শীষকাটা লেদা পোকা, লেদা পোকা, ঘাসফড়িং ও সবুজ পাতাফড়িংEar-cutting caterpillar, armyworm, grasshopper and green leafhopper

কীড়া রাতে পাতার পাশ থেকে কেটে খায় এবং শীষের গোড়া কেটে দেয়।

যা দেবেন (যেকোনো একটি)

মাত্রা

হেক্টরপ্রতি: কারবারিল ৮৫ এসপি ১.৭০ কেজি; ক্লোরপাইরিফস ২০ ইসি ১.০০ লিটার; কুইনালফস ২৫ ইসি ১.৫০ লিটার; কার্বোসালফান ২০ ইসি ১.৫০ লিটার; বিপিএমসি ৫০ ইসি ১.০০ লিটার

স্প্রে · সন্ধ্যার সময় কীটনাশক প্রয়োগ করতে হবে।

রাসায়নিক ছাড়া: নাড়া পুড়িয়ে ফেলুন; ডালপালা পুঁতে পোকাখেকো পাখি বসার সুযোগ করে দিন; জমিতে সেচ দিয়ে কীড়া দমন করা যায়; সবুজ পাতাফড়িং দমনে আলোক-ফাঁদ।

সারণী ১২ (ব্রি) অনুযায়ী হেক্টরপ্রতি মাত্রা দেওয়া হয়েছে; বিকল্প হিসেবে যেকোনো একটি ব্যবহার করুন।

সূত্র: ব্রি (BRRI) — আধুনিক ধানের চাষ (২৫তম সংস্করণ, জুন ২০২৫) — বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট

বাদামি গাছফড়িংBrown planthopper

গাছের গোড়ায় থেকে রস শুষে খায়; আক্রমণ বেশি হলে গাছ পুড়ে যাওয়ার মতো হয়ে বসে যায় (হপার বার্ন)।

যা দেবেন (যেকোনো একটি)

মাত্রা

হেক্টরপ্রতি: পাইমেট্রোজিন ৪০ ডব্লিউজি ০.৫০ কেজি; ইমিডাক্লোপ্রিড ২০ এসএল ১২৫ মিলি; থায়ামেথোক্সাম ২৫ ডব্লিউডিজি ৬০ গ্রাম; এসিফেট ৭৫ এসপি ৭৫০ গ্রাম; এবামেক্টিন ১.৮ ইসি ১.০০ লিটার; এজাডিরাক্টিন ১.২% ২.০০ লিটার; বায়োচমক (Celastrus angulatus) ১.৫০ লিটার

কীটনাশক অবশ্যই গাছের গোড়ায় প্রয়োগ করতে হবে; ডাবল নজল স্প্রেয়ার ব্যবহার করা যায়। · জমির অধিকাংশ গাছে ৪টি ডিমওয়ালা স্ত্রী পোকা বা ১০টি বাচ্চা দেখা গেলে।

রাসায়নিক ছাড়া: ২০×২০ সেমি দূরত্বে রোপণ; পরিমিত ইউরিয়া; পোকা দেখা গেলে জমির পানি সরিয়ে কয়েক দিন শুকিয়ে নিন; স্বল্প জীবনকালের জাত চাষ। গাছে অন্তত একটি মাকড়সা থাকলে কীটনাশক নয়।

সারণী ১২ (ব্রি) অনুযায়ী হেক্টরপ্রতি মাত্রা দেওয়া হয়েছে; বিকল্প হিসেবে যেকোনো একটি ব্যবহার করুন। সিনথেটিক পাইরিথ্রয়েড (সাইপারমেথ্রিন, ডেলটামেথ্রিন ইত্যাদি) ধানে ব্যবহার করলে বাদামি গাছফড়িংয়ের প্রকোপ বাড়তে পারে।

সূত্র: ব্রি (BRRI) — আধুনিক ধানের চাষ (২৫তম সংস্করণ, জুন ২০২৫) — বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট

ছাতরা পোকাRice mealybug

কাণ্ড ও পাতার খোলের মাঝে সাদা মোমের মতো পদার্থে ঢাকা পোকা থাকে; তীব্র হলে শীষ বের হয় না।

যা দেবেন (যেকোনো একটি)

মাত্রা

হেক্টরপ্রতি: ম্যালাথিয়ন ৫৭ ইসি ১.০০ লিটার; ক্লোরপাইরিফস ২০ ইসি ১.০ লিটার; ফেনিট্রোথিয়ন ৫০ ইসি ১.০০ লিটার; এমআইপিসি ৭৫ এসপি ১.৩০ কেজি

শুধু আক্রান্ত জায়গায় স্প্রে

রাসায়নিক ছাড়া: আক্রান্ত গাছ উপড়িয়ে মাটিতে পুঁতে ফেলুন।

সারণী ১২ (ব্রি) অনুযায়ী হেক্টরপ্রতি মাত্রা দেওয়া হয়েছে; বিকল্প হিসেবে যেকোনো একটি ব্যবহার করুন।

সূত্র: ব্রি (BRRI) — আধুনিক ধানের চাষ (২৫তম সংস্করণ, জুন ২০২৫) — বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট

থ্রিপসRice thrips

চারা ও কুশি অবস্থায় পাতায় ক্ষত করে রস খায়, পাতা লম্বালম্বিভাবে মুড়ে যায়।

রাসায়নিক ছাড়া: বীজতলা/জমিতে পানি দিয়ে ইউরিয়া সার উপরিপ্রয়োগ করুন।

আক্রমণ বেশি হলে সারণী ১২-এর অনুমোদিত কীটনাশক প্রয়োগ করতে বলা হয়েছে; থ্রিপসের জন্য আলাদা মাত্রা উল্লেখ নেই।

সূত্র: ব্রি (BRRI) — আধুনিক ধানের চাষ (২৫তম সংস্করণ, জুন ২০২৫) — বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট

গান্ধি পোকাRice bug

দানায় দুধ সৃষ্টির পর্যায়ে রস চুষে খায়, ধান চিটা হয়; ক্ষেতে বিশ্রী গন্ধ পাওয়া যায়।

রাসায়নিক ছাড়া: আলোক-ফাঁদের সাহায্য নিন।

উৎসে সারণী ১২-এর অনুমোদিত কীটনাশক প্রয়োগের কথা বলা হয়েছে, তবে গান্ধি পোকার জন্য আলাদা নাম/মাত্রা নেই।

সূত্র: ব্রি (BRRI) — আধুনিক ধানের চাষ (২৫তম সংস্করণ, জুন ২০২৫) — বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট

ছত্রাকজনিত রোগ (৬)

ব্লাস্ট রোগRice blast

পাতায় চোখের আকৃতির দাগ, মাঝখান ছাই রঙের ও কিনারা বাদামি; গিঁট ও শীষের গোড়া কালো হয়ে ভেঙে পড়ে, ধান চিটা হয়।

যা দেবেন (যেকোনো একটি)

মাত্রা

হেক্টরপ্রতি: টেবুকোনাজল ৫০%+ট্রাইফ্লক্সিস্ট্রবিন ২৫% ৩০০ গ্রাম; টেবুকোনাজল ২৫%+ট্রাইফ্লক্সিস্ট্রবিন ৫০% ৫০০ গ্রাম; ট্রাইসাইক্লাজল ৭৫% ৪০০ গ্রাম। (পাঠ্যে: প্রতি ৫ শতাংশে ৬ গ্রাম নেটিভো ১০ লিটার পানিতে)

স্প্রে · ৫-৭ দিন অন্তর দু'বার, বিকেলে; সুগন্ধি, হাইব্রিড ও সংবেদনশীল জাতে ফুল আসার আগমুহূর্তে বা ফুল আসার সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি/কুয়াশা থাকলে আগাম স্প্রে।

রাসায়নিক ছাড়া: জৈব সার, জমিতে পানি ধরে রাখা, সুষম সার (বিশেষত ইউরিয়া পরিমিত), রোগমুক্ত বীজ, প্রতিরোধী জাত; আক্রান্ত জমিতে ইউরিয়া উপরিপ্রয়োগ সাময়িক বন্ধ রাখুন।

সারণী ১৫ (ব্রি) অনুযায়ী; বিকল্প হিসেবে যেকোনো একটি ব্যবহার করুন।

সূত্র: ব্রি (BRRI) — আধুনিক ধানের চাষ (২৫তম সংস্করণ, জুন ২০২৫) — বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট

খোলপোড়া রোগRice sheath blight

খোলে জলছাপের মতো দাগ, পরে মাঝখান ধূসর ও কিনারা বাদামি; সমস্ত খোল ও পাতায় গোখরো সাপের চামড়ার মতো দাগ।

যা দেবেন (যেকোনো একটি)

মাত্রা

হেক্টরপ্রতি: এজোক্সিস্ট্রবিন ২০%+সাইপ্রোকোনাজল ৮% ৫০০ মিলি; পাইরাক্লোস্ট্রবিন ২৫% ৫০০ গ্রাম; প্রপিকোনাজল+ডাইফেনোকোনাজল ৪০০-৫০০ মিলি; টেবুকোনাজল ৫০০ মিলি; প্রোপিকোনাজল ৫০০ মিলি। হেক্সাকোনাজলের মাত্রা লেবেল দেখে।

স্প্রে · রোগ দেখা দিলে বিকেলে; আক্রান্ত গাছের চারপাশের কয়েকটি সুস্থ গুছিসহ গোড়া থেকে সমস্ত গাছে স্প্রে।

রাসায়নিক ছাড়া: শেষ মই দেয়ার পর পানিতে ভাসমান আবর্জনা পাতলা কাপড় দিয়ে তুলে মাটিতে পুঁতে ফেলুন; পটাশ সার দুই কিস্তিতে (শেষ চাষে ও শেষ কিস্তি ইউরিয়ার সাথে); সুষম সার।

সারণী ১৫ (ব্রি) অনুযায়ী; বিকল্প হিসেবে যেকোনো একটি ব্যবহার করুন।

সূত্র: ব্রি (BRRI) — আধুনিক ধানের চাষ (২৫তম সংস্করণ, জুন ২০২৫) — বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট

বাদামি দাগ রোগBrown spot

পাতায় ছোট ছোট বাদামি দাগ, মাঝখান হালকা বাদামি ও চারদিকে হলুদ আভা।

যা দেবেন (যেকোনো একটি)

মাত্রা

বীজ শোধন: কারবেন্ডাজিম জাতীয় ছত্রাকনাশকের ০.৩% দ্রবণে ১০-১২ ঘণ্টা ভিজিয়ে; বিঘাপ্রতি অতিরিক্ত ৫ কেজি ইউরিয়া ও পটাশ।

বীজ শোধন ও স্প্রে · বীজ উৎপাদনের জন্য দুধ অবস্থায় ফলিকুর (টেবুকোনাজল) অথবা রোভরাল (আইপ্রোডিয়ন) ১০ দিন অন্তর দু'বার স্প্রে।

রাসায়নিক ছাড়া: জৈব সার; সুষম সার; আমন মৌসুমে অক্টোবরে বৃষ্টি বন্ধ হলে সম্পূরক সেচ।

স্প্রের মাত্রা উৎসে উল্লেখ নেই — লেবেল দেখুন। বিকল্প হিসেবে যেকোনো একটি ব্যবহার করুন।

সূত্র: ব্রি (BRRI) — আধুনিক ধানের চাষ (২৫তম সংস্করণ, জুন ২০২৫) — বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট

খোলপচা রোগSheath rot

ডিগপাতার খোলে গোলাকার বা অনিয়মিত বাদামি দাগ, পরে ধূসর হয়; শীষ আংশিক বের হয়, ধান কালো ও চিটা হয়।

যা দেবেন (যেকোনো একটি)

মাত্রা

বীজ শোধন: কারবেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশকের ৩ গ্রাম ১ লিটার পানিতে ১০-১২ ঘণ্টা।

বীজ শোধন ও স্প্রে

রাসায়নিক ছাড়া: সুষম সার; আক্রান্ত খড়কুটো জমিতে পুড়িয়ে ফেলুন।

খোলপোড়া রোগের ছত্রাকনাশক (ফলিকুর বা প্রোপিকোনাজল গ্রুপ) এ রোগেও ব্যবহার করতে বলা হয়েছে।

সূত্র: ব্রি (BRRI) — আধুনিক ধানের চাষ (২৫তম সংস্করণ, জুন ২০২৫) — বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট

বাকানি রোগBakanae disease

আক্রান্ত কুশি দ্রুত বেড়ে অন্য গাছের তুলনায় লম্বা ও লিকলিকে হয়, হালকা সবুজ রঙ, গিঁট থেকে শিকড় বের হয়।

যা দেবেন

মাত্রা

প্রতি লিটার পানিতে ৩ গ্রাম

বীজ/চারা শোধন · ১০-১২ ঘণ্টা বীজ ভিজিয়ে শোধন; একই মাত্রায় সারা রাত চারা শোধন করা যায়।

রাসায়নিক ছাড়া: রোগাক্রান্ত কুশি তুলে ফেলুন।

সূত্র: ব্রি (BRRI) — আধুনিক ধানের চাষ (২৫তম সংস্করণ, জুন ২০২৫) — বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট

লক্ষীর গু (ফলস স্মাট)False smut

ধান পাকার সময় দানা বড় গুটিকায় পরিণত হয়; ভেতর হলদে-কমলা, বাইরে সবুজ পরে কালো।

রাসায়নিক ছাড়া: মাত্রাতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার না করা; আক্রমণপ্রবণ এলাকায় সংবেদনশীল জাত না করা বা সঠিক সময়ে (জুলাই মাসে) রোপণ।

সূত্র: ব্রি (BRRI) — আধুনিক ধানের চাষ (২৫তম সংস্করণ, জুন ২০২৫) — বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট

ব্যাকটেরিয়াজনিত রোগ (১)

ব্যাকটেরিয়াজনিত পাতাপোড়া রোগBacterial leaf blight

পাতার অগ্রভাগ থেকে কিনারা বরাবর হলুদাভ হয়ে খড়ের রঙ ধারণ করে; চারায় কৃসেক—গোড়া পচে পাতা নেতিয়ে মারা যায়।

যা দেবেন (যেকোনো একটি)

মাত্রা

ডিপিএন দ্রবণ: ১০ লিটার পানিতে ৬০ গ্রাম পটাশ, ৩০ গ্রাম থিওভিট এবং ২০ গ্রাম জিংক সালফেট (অথবা ৩ গ্রাম চিলেটেড জিংক) মিশিয়ে ৫ শতাংশ জমিতে; অতিরিক্ত পটাশ বিঘাপ্রতি ৫ কেজি উপরিপ্রয়োগ।

স্প্রে (ডিপিএন) ও পটাশ উপরিপ্রয়োগ · রোগের প্রাথমিক অবস্থায়।

রাসায়নিক ছাড়া: সুষম সার; ঝড়-বৃষ্টি ও রোগ দেখা দেওয়ার পর ইউরিয়া উপরিপ্রয়োগ সাময়িক বন্ধ; কৃসেক হলে পানি শুকিয়ে ৭-১০ দিন পর আবার সেচ; ফসল কাটার পর নাড়া পুড়িয়ে ফেলুন।

এটি ব্যাকটেরিয়ানাশক নয়, রোগ প্রতিরোধী পুষ্টি (Disease Preventive Nutrients) ব্যবস্থাপনা।

সূত্র: ব্রি (BRRI) — আধুনিক ধানের চাষ (২৫তম সংস্করণ, জুন ২০২৫) — বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট

কৃমি (নেমাটোড) (১)

উফরা রোগ (কৃমি)Ufra (stem nematode)

কৃমি পাতা ও শীষ আক্রমণ করে, শীষ মোচড়ানো বা আংশিক বের হয়।

যা দেবেন

মাত্রা

০.৩% হারে

স্প্রে · জলি আমন ধানে আক্রান্ত জমিতে।

রাসায়নিক ছাড়া: নাড়া পুড়িয়ে ফেলুন; সম্ভব হলে জমি চাষ দিয়ে ১৫-২০ দিন ফেলে রাখুন; আক্রান্ত জমিতে বীজতলা নয়; ধানের পরে অন্য ফসল চাষ।

উৎসে কার্বোফুরানভিত্তিক দানাদারের কথাও আছে, তবে এখানে বাদ দেওয়া হয়েছে।

সূত্র: ব্রি (BRRI) — আধুনিক ধানের চাষ (২৫তম সংস্করণ, জুন ২০২৫) — বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট

আগাছা (১)

ধানের আগাছাWeeds in rice

যা দেবেন (যেকোনো একটি)

মাত্রা

বিঘাপ্রতি: প্রিটিলাক্লোর ৫০০ ইসি ১৩৪ মিলি; বিউটাক্লোর ৫ জি ৩-৩.৪৬ কেজি; অক্সাডায়াজন ২৫ ইসি ২৬৮ মিলি; মেফেনাসেট+বেনসালফিউরান মিথাইল ৫৩ ডব্লিউপি ১৪৮ গ্রাম; পাইরাজোসালফিউরান ইথাইল ১০ ডব্লিউপি ২০ গ্রাম; ইথক্সিসালফিউরান ১৫০ ডব্লিউপি ১৪ গ্রাম; পেন্ডিমিথালিন ৩৩ ইসি ৩৩৪ মিলি; ২,৪-ডি অ্যামাইন ৪৬০ মিলি

স্প্রে / দানাদার ছিটিয়ে · প্রি-ইমারজেন্স (প্রিটিলাক্লোর, বিউটাক্লোর, অক্সাডায়াজন, মেফেনাসেট+বেনসালফিউরান): রোপণ/বপনের ৩-৬ দিনের মধ্যে, জমিতে ১-৩ সেমি পানি থাকা অবস্থায়; পেন্ডিমিথালিন: বপন/রোপণের ২-৪ দিনে; পাইরাজোসালফিউরান/ইথক্সিসালফিউরান: আগাছার ১-২ পাতায়; ২,৪-ডি: আগাছার ৩-৫ পাতায়।

রাসায়নিক ছাড়া: প্রয়োজনে রোপণের ৩০-৪৫ দিন পর একবার হাত নিড়ানি; ব্রি উইডার; ধান-হাঁস পদ্ধতি।

সারণী ১১ (ব্রি) অনুযায়ী; বিকল্প হিসেবে যেকোনো একটি ব্যবহার করুন। বোতল/প্যাকেটের নির্দেশনা মানুন।

সূত্র: ব্রি (BRRI) — আধুনিক ধানের চাষ (২৫তম সংস্করণ, জুন ২০২৫) — বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট

অণুখাদ্য / পুষ্টি (২)

দস্তার অভাবZinc deficiency

ধানগাছ মাঝে মধ্যে খাটো হয়, পুরনো পাতায় মরচে পড়া বাদামি থেকে কমলা রঙ, কুশি কম।

যা দেবেন

  • Zinc sulphate

মাত্রা

বিঘাপ্রতি ১.৫ কেজি দস্তা সার উপরিপ্রয়োগ; জলাবদ্ধ জমিতে ০.৫% হারে (প্রতি ১০ লিটার পানিতে ৫০ গ্রাম) জিংক সালফেট স্প্রে।

উপরিপ্রয়োগ / পাতায় স্প্রে

রাসায়নিক ছাড়া: উপরিপ্রয়োগের আগে জমি থেকে পানি সরিয়ে দিন।

সূত্র: ব্রি (BRRI) — আধুনিক ধানের চাষ (২৫তম সংস্করণ, জুন ২০২৫) — বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট

সালফারের অভাবSulphur deficiency

ইউরিয়া দেওয়ার পরও গাছ হলদে থাকে এবং বাড়-বাড়তি কম হয়।

যা দেবেন

  • Gypsum

মাত্রা

বিঘাপ্রতি ৮ কেজি জিপসাম সার উপরিপ্রয়োগ

উপরিপ্রয়োগ (মাটি বা ছাই বা ইউরিয়ার সাথে মিশিয়ে)

রাসায়নিক ছাড়া: জমি থেকে পানি সরিয়ে দিয়ে প্রয়োগ।

সূত্র: ব্রি (BRRI) — আধুনিক ধানের চাষ (২৫তম সংস্করণ, জুন ২০২৫) — বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট

ব্যবহারের আগে লেবেল পড়ুন

এই সাইটের তথ্য সাধারণ নির্দেশনা মাত্র। প্রয়োগের আগে পণ্যের মোড়কের নির্দেশনা মেনে চলুন এবং প্রয়োজনে স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা বা কৃষি তথ্য সার্ভিসের কল সেন্টার (১৬১২৩) থেকে পরামর্শ নিন।