কোম্পানির লেবেল অনুযায়ী ধান-এ ব্যবহৃত আরও ২৭৫টি পণ্য আছে। সব পণ্যের তালিকা →
অন্য কোম্পানির নামে ধান-এ নিবন্ধিত পণ্যের হুবহু একই উপাদান, শক্তি ও ফর্মুলেশনের আরও ৯৬০টি ব্র্যান্ড আছে। কেনার আগে মোড়কে ধান-এর নাম আছে কিনা দেখে নিন। সব পণ্যের তালিকা →
ধান-এর জন্য সরকারি সুপারিশ
বারি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ সরকারি প্রতিষ্ঠানের প্রকাশিত পরামর্শ — পোকা, মাকড়, রোগ, হরমোন ও অণুখাদ্য। প্রতিটির সাথে উৎসের লিংক আছে।
এগুলো নিবন্ধন নয়, সুপারিশ
সুপারিশে উপাদানের নাম দেওয়া থাকে; বাজারের কোনো নির্দিষ্ট ব্র্যান্ডের লেবেলে ধান-এর নাম নাও থাকতে পারে। কেনার আগে মোড়ক দেখুন, প্রয়োজনে কৃষি কল সেন্টার (১৬১২৩) বা উপজেলা কৃষি অফিসে জিজ্ঞেস করুন। সুপারিশকৃত উপাদানের ১৩৪টি পণ্য দেখুন →
হেক্টরপ্রতি: ক্লোরানট্রানিলিপ্রোল ১৮.৫ এসসি ১৫০ মিলি; ক্লোরানট্রানিলিপ্রোল ০.৪ জি ১০ কেজি; থায়ামেথোক্সাম+ক্লোরানট্রানিলিপ্রোল ৪০ ডব্লিউজি ৭৫ গ্রাম; ডায়াজিনন ৬০ ইসি ১.৭০ লিটার; কার্বোসালফান ২০ ইসি ১.৫০ লিটার; কারটাপ ৫০ এসপি ১.৪০ কেজি; ফিপ্রোনিল ৩ জি ১০ কেজি
স্প্রে (দানাদার কীটনাশক জমিতে ছিটিয়ে)
সারণী ১২ (ব্রি) অনুযায়ী হেক্টরপ্রতি মাত্রা দেওয়া হয়েছে; বিকল্প হিসেবে যেকোনো একটি ব্যবহার করুন। রোপণের পর ৩০-৪০ দিন পর্যন্ত রাসায়নিক কীটনাশক ব্যবহার থেকে বিরত থাকলে উপকারী পোকামাকড় বৃদ্ধি পেয়ে ক্ষতিকর পোকা নিয়ন্ত্রণে রাখে।
হেক্টরপ্রতি: কারবারিল ৮৫ এসপি ১.৭০ কেজি; ক্লোরপাইরিফস ২০ ইসি ১.০০ লিটার; কুইনালফস ২৫ ইসি ১.৫০ লিটার; কার্বোসালফান ২০ ইসি ১.৫০ লিটার; বিপিএমসি ৫০ ইসি ১.০০ লিটার
স্প্রে · সন্ধ্যার সময় কীটনাশক প্রয়োগ করতে হবে।
রাসায়নিক ছাড়া: নাড়া পুড়িয়ে ফেলুন; ডালপালা পুঁতে পোকাখেকো পাখি বসার সুযোগ করে দিন; জমিতে সেচ দিয়ে কীড়া দমন করা যায়; সবুজ পাতাফড়িং দমনে আলোক-ফাঁদ।
সারণী ১২ (ব্রি) অনুযায়ী হেক্টরপ্রতি মাত্রা দেওয়া হয়েছে; বিকল্প হিসেবে যেকোনো একটি ব্যবহার করুন।
কীটনাশক অবশ্যই গাছের গোড়ায় প্রয়োগ করতে হবে; ডাবল নজল স্প্রেয়ার ব্যবহার করা যায়। · জমির অধিকাংশ গাছে ৪টি ডিমওয়ালা স্ত্রী পোকা বা ১০টি বাচ্চা দেখা গেলে।
রাসায়নিক ছাড়া: ২০×২০ সেমি দূরত্বে রোপণ; পরিমিত ইউরিয়া; পোকা দেখা গেলে জমির পানি সরিয়ে কয়েক দিন শুকিয়ে নিন; স্বল্প জীবনকালের জাত চাষ। গাছে অন্তত একটি মাকড়সা থাকলে কীটনাশক নয়।
সারণী ১২ (ব্রি) অনুযায়ী হেক্টরপ্রতি মাত্রা দেওয়া হয়েছে; বিকল্প হিসেবে যেকোনো একটি ব্যবহার করুন। সিনথেটিক পাইরিথ্রয়েড (সাইপারমেথ্রিন, ডেলটামেথ্রিন ইত্যাদি) ধানে ব্যবহার করলে বাদামি গাছফড়িংয়ের প্রকোপ বাড়তে পারে।
হেক্টরপ্রতি: টেবুকোনাজল ৫০%+ট্রাইফ্লক্সিস্ট্রবিন ২৫% ৩০০ গ্রাম; টেবুকোনাজল ২৫%+ট্রাইফ্লক্সিস্ট্রবিন ৫০% ৫০০ গ্রাম; ট্রাইসাইক্লাজল ৭৫% ৪০০ গ্রাম। (পাঠ্যে: প্রতি ৫ শতাংশে ৬ গ্রাম নেটিভো ১০ লিটার পানিতে)
স্প্রে · ৫-৭ দিন অন্তর দু'বার, বিকেলে; সুগন্ধি, হাইব্রিড ও সংবেদনশীল জাতে ফুল আসার আগমুহূর্তে বা ফুল আসার সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি/কুয়াশা থাকলে আগাম স্প্রে।
রাসায়নিক ছাড়া: জৈব সার, জমিতে পানি ধরে রাখা, সুষম সার (বিশেষত ইউরিয়া পরিমিত), রোগমুক্ত বীজ, প্রতিরোধী জাত; আক্রান্ত জমিতে ইউরিয়া উপরিপ্রয়োগ সাময়িক বন্ধ রাখুন।
সারণী ১৫ (ব্রি) অনুযায়ী; বিকল্প হিসেবে যেকোনো একটি ব্যবহার করুন।
স্প্রে · রোগ দেখা দিলে বিকেলে; আক্রান্ত গাছের চারপাশের কয়েকটি সুস্থ গুছিসহ গোড়া থেকে সমস্ত গাছে স্প্রে।
রাসায়নিক ছাড়া: শেষ মই দেয়ার পর পানিতে ভাসমান আবর্জনা পাতলা কাপড় দিয়ে তুলে মাটিতে পুঁতে ফেলুন; পটাশ সার দুই কিস্তিতে (শেষ চাষে ও শেষ কিস্তি ইউরিয়ার সাথে); সুষম সার।
সারণী ১৫ (ব্রি) অনুযায়ী; বিকল্প হিসেবে যেকোনো একটি ব্যবহার করুন।
ডিপিএন দ্রবণ: ১০ লিটার পানিতে ৬০ গ্রাম পটাশ, ৩০ গ্রাম থিওভিট এবং ২০ গ্রাম জিংক সালফেট (অথবা ৩ গ্রাম চিলেটেড জিংক) মিশিয়ে ৫ শতাংশ জমিতে; অতিরিক্ত পটাশ বিঘাপ্রতি ৫ কেজি উপরিপ্রয়োগ।
স্প্রে (ডিপিএন) ও পটাশ উপরিপ্রয়োগ · রোগের প্রাথমিক অবস্থায়।
রাসায়নিক ছাড়া: সুষম সার; ঝড়-বৃষ্টি ও রোগ দেখা দেওয়ার পর ইউরিয়া উপরিপ্রয়োগ সাময়িক বন্ধ; কৃসেক হলে পানি শুকিয়ে ৭-১০ দিন পর আবার সেচ; ফসল কাটার পর নাড়া পুড়িয়ে ফেলুন।
এটি ব্যাকটেরিয়ানাশক নয়, রোগ প্রতিরোধী পুষ্টি (Disease Preventive Nutrients) ব্যবস্থাপনা।
এই সাইটের তথ্য সাধারণ নির্দেশনা মাত্র। প্রয়োগের আগে পণ্যের মোড়কের নির্দেশনা মেনে চলুন এবং প্রয়োজনে স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা বা কৃষি তথ্য সার্ভিসের কল সেন্টার (১৬১২৩) থেকে পরামর্শ নিন।