কোম্পানির লেবেল অনুযায়ী আখ-এ ব্যবহৃত আরও ১১টি পণ্য আছে। সব পণ্যের তালিকা →
অন্য কোম্পানির নামে আখ-এ নিবন্ধিত পণ্যের হুবহু একই উপাদান, শক্তি ও ফর্মুলেশনের আরও ৩৯৪টি ব্র্যান্ড আছে। কেনার আগে মোড়কে আখ-এর নাম আছে কিনা দেখে নিন। সব পণ্যের তালিকা →
আখ-এর জন্য সরকারি সুপারিশ
বারি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ সরকারি প্রতিষ্ঠানের প্রকাশিত পরামর্শ — পোকা, মাকড়, রোগ, হরমোন ও অণুখাদ্য। প্রতিটির সাথে উৎসের লিংক আছে।
এগুলো নিবন্ধন নয়, সুপারিশ
সুপারিশে উপাদানের নাম দেওয়া থাকে; বাজারের কোনো নির্দিষ্ট ব্র্যান্ডের লেবেলে আখ-এর নাম নাও থাকতে পারে। কেনার আগে মোড়ক দেখুন, প্রয়োজনে কৃষি কল সেন্টার (১৬১২৩) বা উপজেলা কৃষি অফিসে জিজ্ঞেস করুন। সুপারিশকৃত উপাদানের ৪৩৮টি পণ্য দেখুন →
ক্লোরপাইরিফস ১৫জি হেক্টরপ্রতি ১৫ কেজি; অথবা ক্যাডুসাফস (রাগবি ১০জি) হেক্টরপ্রতি ২০ কেজি; অথবা বাইফেনথ্রিন (টালস্টার ২ ডব্লিউপি) হেক্টরপ্রতি ১০ কেজি; অথবা কুইনালফস (কিনালাক্স ২৫ ইসি) হেক্টরপ্রতি ১০ লিটার পানির সাথে মিশিয়ে
সারির উত্তর পাশে নালা কেটে গাছের গোড়ায় ও নালায় প্রয়োগ করে মাটি দিয়ে ঢেকে দিন; মাটিতে জো থাকতে হবে · মার্চ, মে ও জুলাই মাসে
রাসায়নিক ছাড়া: ফেব্রুয়ারি–জুন আক্রান্ত গাছ হাঁসুয়া/কোদাল দিয়ে উঠিয়ে পোকাসহ ধ্বংস করুন; আখ কাটার পর মোথা উপড়ে শুকিয়ে পুড়িয়ে ফেলুন।
ফিপ্রোনিল (রিজেন্ট) ৩জিআর হেক্টরপ্রতি ১৬.৬৬ কেজি; অথবা ফিপ্রোনিল ৫০ এসসি হেক্টরপ্রতি ১ লিটার পানিতে মিশিয়ে; অথবা ইমিডাক্লোপ্রিড (এডমায়ার) ২০ এসএল হেক্টরপ্রতি ১ লিটার পানিতে মিশিয়ে
ট্রেঞ্চে সেটের উপর প্রয়োগ/সিঞ্চন করে মাটি দিয়ে ঢেকে দিন · রোপণ কালে (সেট ট্রেঞ্চে বসানোর পর)
রাসায়নিক ছাড়া: বর্ষাকালে উইয়ের ঢিবি খুঁড়ে রাণী উই মেরে ফেলুন; আঁকাবাঁকা পদ্ধতিতে সেট রোপণ; মাটির হাঁড়িতে পাটকাঠি দিয়ে খাদ্য ফাঁদ; সেচ দিয়ে কয়েক দিন পানি ধরে রাখুন।
রাসায়নিক ছাড়া: পাতাসহ ডিমের গাদা সংগ্রহ বা কাপড় পেঁচিয়ে পিষে ধ্বংস করুন; হাত জাল বা টানা জাল দিয়ে ফড়িং ধরে মেরে ফেলুন; ডিম পরজীবী (টেট্রাস্টিকাস পাইরিলি) আক্রান্ত ডিমের গাদা ও এপিরিকানিয়া মেলানোলিউকার পিউপা পাতাসহ আক্রান্ত জমিতে স্থানান্তর করুন।
ম্যালাথিয়ন বা সুমিথিয়ন প্রতি লিটার পানিতে ২ মিলি; অথবা মার্শাল (কার্বোসালফান) ২০ ইসি প্রতি লিটার পানিতে ১ মিলি; অথবা ডাইমেথোয়েট ৪০ ইসি প্রতি লিটার পানিতে ২ মিলি
স্প্রে · আক্রমণ বেশি হলে
রাসায়নিক ছাড়া: আক্রান্ত পাতা ও ডগা সংগ্রহ করে ধ্বংস; হাতে নেকড়া পেঁচিয়ে পিষে পোকা মারা।
পাতার মধ্যশিরায় লাল দাগ; কাণ্ড লম্বালম্বি চিরলে ভেতরে লাল দাগের মাঝে আড়াআড়ি সাদা দাগ; মদের মতো গন্ধ; আখ ফাঁপা হয়ে শুকিয়ে যায়।
রাসায়নিক ছাড়া: রোগ প্রতিরোধী জাত (ঈশ্বরদী ২/৫৪, ১৬, ১৯, ২০, ৩৭, ৩৮, ৩৯, ৪০) চাষ; রোগমুক্ত সুস্থ বীজ; ৫৪° সে. তাপমাত্রা ও ৯৫% আর্দ্রতার গরম বাতাসে বীজ শোধন করে ভিত্তি বীজ উৎপাদন; সব মাজরা পোকা দমন ও জমি আগাছামুক্ত রাখা; পানি নিষ্কাশন; নিচু জমিতে আখ চাষ না করা।
প্রোপিকোনাজল (টিল্ট ২৫০ ইসি) প্রতি লিটার পানিতে ০.৫ মিলি; অথবা টেবুকোনাজল (ফলিকিউর ২৫০ ইসি) প্রতি লিটার পানিতে ২ মিলি; অথবা কার্বেন্ডাজিম (ব্যাভিস্টিন ডিএফ) প্রতি লিটার পানিতে ২ গ্রাম
সেট (আখবীজ) শোধন · রোপণের আগে
রাসায়নিক ছাড়া: আক্রান্ত ঝাড় শিকড়সহ তুলে পুড়িয়ে ফেলুন।
যেকোনো একটি ব্যবহার করুন (বিকল্প)। বাংলা পাতায় প্রোপিকোনাজলের মাত্রা 'গ্রাম' লেখা, ইংরেজি পাতায় 'ml'।
রাসায়নিক ছাড়া: রোগমুক্ত ক্ষেতের বীজ ও প্রতিরোধী জাত ব্যবহার; অধিক ভেজা/শুকনা মাটি ও ঠান্ডা আবহাওয়ায় রোপণ না করা; প্রকোপ বেশি এলাকায় বীজতলায় চারা তৈরি করে রোপা পদ্ধতিতে চাষ।
শিকড়ের সাথে যুক্ত হয়ে আখের খাদ্যরস নেয়; আখ মারা যেতে পারে; রাজশাহী, নাটোর, পাবনা ও কুষ্টিয়ায় বেশি।
যা দেবেন
Urea
মাত্রা
১ কেজি ইউরিয়া ২০ লিটার পানিতে
বিজলী ঘাসের উপর স্প্রে · বিজলী ঘাস দেখা গেলে রৌদ্রোজ্জ্বল দিনে
রাসায়নিক ছাড়া: সুষম সার নিশ্চিত করুন — বিশেষ করে ইউরিয়া হেক্টরপ্রতি ৩৯৫ কেজি ও পটাশ ২৪৭ কেজি তিন কিস্তিতে (রোপণে নালায় এবং বৃষ্টির পর এপ্রিল ও মে মাসে গোড়ায়)।
এই সাইটের তথ্য সাধারণ নির্দেশনা মাত্র। প্রয়োগের আগে পণ্যের মোড়কের নির্দেশনা মেনে চলুন এবং প্রয়োজনে স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা বা কৃষি তথ্য সার্ভিসের কল সেন্টার (১৬১২৩) থেকে পরামর্শ নিন।