কৃষি বালাইনাশক তথ্য
খুঁজুন

আখSugarcane

অন্যান্য · ২১টি রোগ/পোকা · ৪৮৬টি পণ্য

নিবন্ধিত পণ্য ও মাত্রা

  • মাত্রা
    হেক্টরপ্রতি ৩০০ গ্রামবিঘাপ্রতি (৩৩ শতাংশ): ৪০ গ্রামপ্রতি শতাংশে: ১.২ গ্রামলেবেলে: 300 gm/ha
  • মাত্রা
    হেক্টরপ্রতি ১ লিটারবিঘাপ্রতি (৩৩ শতাংশ): ১৩৫ মিলিপ্রতি শতাংশে: ৪ মিলিলেবেলে: 1.00 L/ha
  • মাত্রা
    হেক্টরপ্রতি ১ লিটারবিঘাপ্রতি (৩৩ শতাংশ): ১৩৫ মিলিপ্রতি শতাংশে: ৪ মিলিলেবেলে: 1.00 L/ha
  • মাত্রা
    হেক্টরপ্রতি ১ লিটারবিঘাপ্রতি (৩৩ শতাংশ): ১৩৫ মিলিপ্রতি শতাংশে: ৪ মিলিলেবেলে: 1.00 L/ha
  • মাত্রা
    1.0 Lha
  • মাত্রা
    হেক্টরপ্রতি ৪.৭ লিটারবিঘাপ্রতি (৩৩ শতাংশ): ৬২৫ মিলিপ্রতি শতাংশে: ১৯ মিলিলেবেলে: 4.69 L/ha
  • মাত্রা
    হেক্টরপ্রতি ১৭ কেজিবিঘাপ্রতি (৩৩ শতাংশ): ২.২ কেজিপ্রতি শতাংশে: ৬৭ গ্রামলেবেলে: 16.66 kg/ha
  • মাত্রা
    হেক্টরপ্রতি ১ লিটারবিঘাপ্রতি (৩৩ শতাংশ): ১৩৫ মিলিপ্রতি শতাংশে: ৪ মিলিলেবেলে: 1.00 L/ha
আরও ৪০টি পণ্য দেখুন →
  • মাত্রা
    3.00 kg ai/ha
  • মাত্রা
    33.33 kg/
  • মাত্রা
    হেক্টরপ্রতি ৫০০ মিলিবিঘাপ্রতি (৩৩ শতাংশ): ৬৭ মিলিপ্রতি শতাংশে: ২ মিলিলেবেলে: 500 ml/ha
  • মাত্রা
    হেক্টরপ্রতি ২০ কেজিবিঘাপ্রতি (৩৩ শতাংশ): ২.৭ কেজিপ্রতি শতাংশে: ৮১ গ্রামলেবেলে: 20.00 kg/ha
  • মাত্রা
    হেক্টরপ্রতি ১৫ কেজিবিঘাপ্রতি (৩৩ শতাংশ): ২ কেজিপ্রতি শতাংশে: ৬১ গ্রামলেবেলে: 15.00 kg/ha
  • মাত্রা
    হেক্টরপ্রতি ৫০ কেজিবিঘাপ্রতি (৩৩ শতাংশ): ৬.৭ কেজিপ্রতি শতাংশে: ২০০ গ্রামলেবেলে: 50.00 kg/ha
  • মাত্রা
    2.25 kg/ai/ha
  • মাত্রা
    হেক্টরপ্রতি ৭৫ কেজিবিঘাপ্রতি (৩৩ শতাংশ): ১০ কেজিপ্রতি শতাংশে: ৩০৫ গ্রামলেবেলে: 75.00 kg/ha
আরও ৫টি পণ্য দেখুন →
  • মাত্রা
    33.33 kg/
  • মাত্রা
    হেক্টরপ্রতি ৩৩ কেজিবিঘাপ্রতি (৩৩ শতাংশ): ৪.৫ কেজিপ্রতি শতাংশে: ১৩৫ গ্রামলেবেলে: 33.33 kg/ha
  • মাত্রা
    হেক্টরপ্রতি ২০ কেজিবিঘাপ্রতি (৩৩ শতাংশ): ২.৭ কেজিপ্রতি শতাংশে: ৮১ গ্রামলেবেলে: 20.00 kg/ha
  • মাত্রা
    হেক্টরপ্রতি ২.৫ লিটারবিঘাপ্রতি (৩৩ শতাংশ): ৩৩৫ মিলিপ্রতি শতাংশে: ১০ মিলিলেবেলে: 2.50 L/ha
  • মাত্রা
    হেক্টরপ্রতি ১৫ কেজিবিঘাপ্রতি (৩৩ শতাংশ): ২ কেজিপ্রতি শতাংশে: ৬১ গ্রামলেবেলে: 15.00 kg/ha
  • মাত্রা
    হেক্টরপ্রতি ১৫ কেজিবিঘাপ্রতি (৩৩ শতাংশ): ২ কেজিপ্রতি শতাংশে: ৬১ গ্রামলেবেলে: 15.00 kg/ha
  • মাত্রা
    হেক্টরপ্রতি ৩৪০ গ্রামবিঘাপ্রতি (৩৩ শতাংশ): ৪৫ গ্রামপ্রতি শতাংশে: ১.৪ গ্রামলেবেলে: 340 g/ha

এই সমস্যার জন্য এখনো কোনো পণ্য যোগ করা হয়নি।

এই সমস্যার জন্য এখনো কোনো পণ্য যোগ করা হয়নি।

এই সমস্যার জন্য এখনো কোনো পণ্য যোগ করা হয়নি।

এই সমস্যার জন্য এখনো কোনো পণ্য যোগ করা হয়নি।

এই সমস্যার জন্য এখনো কোনো পণ্য যোগ করা হয়নি।

এই সমস্যার জন্য এখনো কোনো পণ্য যোগ করা হয়নি।

এই সমস্যার জন্য এখনো কোনো পণ্য যোগ করা হয়নি।

কোম্পানির লেবেল অনুযায়ী আখ-এ ব্যবহৃত আরও ১১টি পণ্য আছে। সব পণ্যের তালিকা →

অন্য কোম্পানির নামে আখ-এ নিবন্ধিত পণ্যের হুবহু একই উপাদান, শক্তি ও ফর্মুলেশনের আরও ৩৯৪টি ব্র্যান্ড আছে। কেনার আগে মোড়কে আখ-এর নাম আছে কিনা দেখে নিন। সব পণ্যের তালিকা →

আখ-এর জন্য সরকারি সুপারিশ

বারি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ সরকারি প্রতিষ্ঠানের প্রকাশিত পরামর্শ — পোকা, মাকড়, রোগ, হরমোন ও অণুখাদ্য। প্রতিটির সাথে উৎসের লিংক আছে।

এগুলো নিবন্ধন নয়, সুপারিশ

সুপারিশে উপাদানের নাম দেওয়া থাকে; বাজারের কোনো নির্দিষ্ট ব্র্যান্ডের লেবেলে আখ-এর নাম নাও থাকতে পারে। কেনার আগে মোড়ক দেখুন, প্রয়োজনে কৃষি কল সেন্টার (১৬১২৩) বা উপজেলা কৃষি অফিসে জিজ্ঞেস করুন। সুপারিশকৃত উপাদানের ৪৩৮টি পণ্য দেখুন →

পোকা (১০)

ডগার মাজরা পোকাTop shoot borer (Scirpophaga excerptalis)

মাইজ পাতা মরে যায়; মরা মাইজ টানলে সহজে উঠে আসে এবং দুর্গন্ধ ছড়ায়।

যা দেবেন

মাত্রা

কার্বোসালফান (মার্শাল ৬জি/করোসালফান ৬জি) হেক্টরপ্রতি ৩৩.৩৩ কেজি

আখের সারির উত্তর পাশে অগভীর নালা কেটে নালায় ছিটিয়ে মাটি দিয়ে ঢেকে দিন; মাটি ভেজা থাকা বাঞ্ছনীয় · মার্চ ও মে মাসে; আক্রমণ বেশি (৫%) হলে

রাসায়নিক ছাড়া: জানুয়ারি–জুন হাত দিয়ে মথ ও হাঁসুয়া দিয়ে ডিমের গাদা সংগ্রহ করে ধ্বংস করুন; আক্রান্ত গাছ গোড়ার কাছ থেকে কেটে পোকাসহ ধ্বংস করুন।

উৎসে কার্বোফুরান গ্রুপের দানাদার কীটনাশকও আছে; নিরাপত্তা নীতির কারণে রাখা হয়নি।

সূত্র: বিএসআরআই (BSRI) — ইক্ষু প্রযুক্তি হ্যান্ডবুক (বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট, ২০১২) — ডগার মাজরা পোকা, পৃ. ৭৮–৭৯

কাণ্ডের মাজরা পোকাStem borer (Chilo tumidicostalis)

পাতা শুকাতে থাকে, আখের মাথা মরে যায় বা সহজে ভেঙে যায়; কাণ্ডে অসংখ্য ছিদ্র, ছিদ্রে গুঁড়ার মতো ময়লা ও কীড়ার মল।

যা দেবেন

মাত্রা

কারটাপ ৪জি (পাদান/সিডান/রাজেক্স ইত্যাদি) হেক্টরপ্রতি ৭৫ কেজি

আখের সারির উত্তর পাশে নালা কেটে নালায় ছিটিয়ে মাটি দিয়ে ঢেকে দিন · জুন, জুলাই ও আগস্ট মাসে; আক্রমণ বেশি (১০%) হলে

রাসায়নিক ছাড়া: মে–জুলাই আক্রান্ত গাছ আক্রান্ত স্থানের নিচ থেকে কেটে ধ্বংস করুন; আগস্ট–অক্টোবর শুকনো পাতা ছাড়িয়ে ডিমের গাদা নষ্ট করুন; মে–সেপ্টেম্বর হেক্টরপ্রতি ৫০,০০০ সদ্য প্রসূত ট্রাইকোগ্রামা অবমুক্ত করুন।

সূত্র: বিএসআরআই (BSRI) — ইক্ষু প্রযুক্তি হ্যান্ডবুক (বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট, ২০১২) — কাণ্ডের মাজরা পোকা, পৃ. ৮০–৮২

আগাম মাজরা পোকাEarly shoot borer (Chilo infuscatellus)

চারা অবস্থায় আক্রান্ত গাছের মাইজ মরে যায়।

যা দেবেন

মাত্রা

কার্বোসালফান (মার্শাল ৬জি) হেক্টরপ্রতি ৩৩.৩৩ কেজি

ছিটিয়ে প্রয়োগ করে মাটি দিয়ে ঢেকে দিন; মাটি ভেজা থাকা বাঞ্ছনীয় · রোপণের সময়/ফেব্রুয়ারি

রাসায়নিক ছাড়া: জানুয়ারি–এপ্রিল আক্রান্ত গাছ মাটির নিচ থেকে পোকাসহ কেটে ধ্বংস করুন।

উৎসে কার্বোফুরান গ্রুপের বিকল্পও আছে; নিরাপত্তা নীতির কারণে রাখা হয়নি।

সূত্র: বিএসআরআই (BSRI) — ইক্ষু প্রযুক্তি হ্যান্ডবুক (বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট, ২০১২) — আগাম মাজরা পোকা, পৃ. ৮৪

গোড়ার মাজরা পোকাRoot stock borer (Emmalocera depressella)

উপরের দিক থেকে ৩য়–৪র্থ পাতা শুকাতে থাকে; মাইজ মরে যায় কিন্তু টানলে সহজে ওঠে না; পরে সব পাতা হলুদ হয়ে শুকিয়ে যায়।

যা দেবেন (যেকোনো একটি)

মাত্রা

ক্লোরপাইরিফস ১৫জি হেক্টরপ্রতি ১৫ কেজি; অথবা ক্যাডুসাফস (রাগবি ১০জি) হেক্টরপ্রতি ২০ কেজি; অথবা বাইফেনথ্রিন (টালস্টার ২ ডব্লিউপি) হেক্টরপ্রতি ১০ কেজি; অথবা কুইনালফস (কিনালাক্স ২৫ ইসি) হেক্টরপ্রতি ১০ লিটার পানির সাথে মিশিয়ে

সারির উত্তর পাশে নালা কেটে গাছের গোড়ায় ও নালায় প্রয়োগ করে মাটি দিয়ে ঢেকে দিন; মাটিতে জো থাকতে হবে · মার্চ, মে ও জুলাই মাসে

রাসায়নিক ছাড়া: ফেব্রুয়ারি–জুন আক্রান্ত গাছ হাঁসুয়া/কোদাল দিয়ে উঠিয়ে পোকাসহ ধ্বংস করুন; আখ কাটার পর মোথা উপড়ে শুকিয়ে পুড়িয়ে ফেলুন।

যেকোনো একটি ব্যবহার করুন (বিকল্প)।

সূত্র: বিএসআরআই (BSRI) — ইক্ষু প্রযুক্তি হ্যান্ডবুক (বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট, ২০১২) — গোড়ার মাজরা পোকা, পৃ. ৮২–৮৩

উইপোকাTermite

রোপণ করা বীজখণ্ড খেয়ে ফেলে, গাছ গজাতে পারে না; দাঁড়ানো আখের শিকড় ও কাণ্ড খেয়ে গাছ মেরে ফেলে।

যা দেবেন (যেকোনো একটি)

মাত্রা

ফিপ্রোনিল (রিজেন্ট) ৩জিআর হেক্টরপ্রতি ১৬.৬৬ কেজি; অথবা ফিপ্রোনিল ৫০ এসসি হেক্টরপ্রতি ১ লিটার পানিতে মিশিয়ে; অথবা ইমিডাক্লোপ্রিড (এডমায়ার) ২০ এসএল হেক্টরপ্রতি ১ লিটার পানিতে মিশিয়ে

ট্রেঞ্চে সেটের উপর প্রয়োগ/সিঞ্চন করে মাটি দিয়ে ঢেকে দিন · রোপণ কালে (সেট ট্রেঞ্চে বসানোর পর)

রাসায়নিক ছাড়া: বর্ষাকালে উইয়ের ঢিবি খুঁড়ে রাণী উই মেরে ফেলুন; আঁকাবাঁকা পদ্ধতিতে সেট রোপণ; মাটির হাঁড়িতে পাটকাঠি দিয়ে খাদ্য ফাঁদ; সেচ দিয়ে কয়েক দিন পানি ধরে রাখুন।

যেকোনো একটি ব্যবহার করুন (বিকল্প)।

সূত্র: বিএসআরআই (BSRI) — ইক্ষু প্রযুক্তি হ্যান্ডবুক (বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট, ২০১২) — উইপোকা, পৃ. ৮৬–৮৮

সাদা কীড়া (হোয়াইট গ্রাব)White grub

যা দেবেন

মাত্রা

কার্বোসালফান (মার্শাল ৬জি/করোসালফান ৬জি) হেক্টরপ্রতি ৩৩.৩৩ কেজি

ছিটিয়ে প্রয়োগ করে মাটি দিয়ে ঢেকে দিন; মাটি ভেজা থাকা বাঞ্ছনীয় · মার্চ ও এপ্রিল মাসে

রাসায়নিক ছাড়া: আম, জাম, কাঁঠাল, পেয়ারা, লিচু গাছ ঝাঁকি দিয়ে পড়া বিটল বা আলোর ফাঁদে ধরা বিটল মেরে ফেলুন।

প্রবণ এলাকায় অবশ্যই প্রয়োগযোগ্য; উৎসে কার্বোফুরানও আছে, নিরাপত্তা নীতির কারণে রাখা হয়নি।

সূত্র: বিএসআরআই (BSRI) — ইক্ষু প্রযুক্তি হ্যান্ডবুক (বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট, ২০১২) — সাদা কীড়া, পৃ. ৮৫–৮৬

পাইরিলা হপারPyrilla leaf hopper

ফড়িং ও নিম্ফ পাতার রস চুষে খায়।

রাসায়নিক ছাড়া: পাতাসহ ডিমের গাদা সংগ্রহ বা কাপড় পেঁচিয়ে পিষে ধ্বংস করুন; হাত জাল বা টানা জাল দিয়ে ফড়িং ধরে মেরে ফেলুন; ডিম পরজীবী (টেট্রাস্টিকাস পাইরিলি) আক্রান্ত ডিমের গাদা ও এপিরিকানিয়া মেলানোলিউকার পিউপা পাতাসহ আক্রান্ত জমিতে স্থানান্তর করুন।

উৎসে কোনো রাসায়নিক সুপারিশ নেই।

সূত্র: বিএসআরআই (BSRI) — ইক্ষু প্রযুক্তি হ্যান্ডবুক (বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট, ২০১২) — পাইরিলা হপার, পৃ. ৮৯–৯০

জাব পোকাSugarcane aphid

পাতা ও কাণ্ডের রস চুষে খায়; পিঁপড়ার উপস্থিতি দেখা যায়; বেশি হলে শুটি মোল্ড হয়ে গাছ মরে যায়।

যা দেবেন

মাত্রা

এডমায়ার (ইমিডাক্লোপ্রিড) প্রতি লিটার পানিতে ০.৫ মিলি

স্প্রে · প্রতি গাছে ৫০টির বেশি পোকা হলে; শেষ বিকেলে

রাসায়নিক ছাড়া: হাত দিয়ে পিষে মারা; আক্রান্ত পাতা অপসারণ; লেডিবার্ড বিটল সংরক্ষণ; ডিটারজেন্ট মেশানো পানি স্প্রে।

সূত্র: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (DAE) — আখের জাবপোকা বা এফিড — কৃষকের জানালা (কৃষি সম্প্রসারণ অধিদপ্তর)

পশমী জাব পোকাSugarcane woolly aphid

পূর্ণবয়স্ক ও বাচ্চা পাতা, কাণ্ড ও ডগার রস চুষে খায়; পাতা সাদা সাদা পোকায় ঢেকে যায়; শুটি মোল্ড হয়।

যা দেবেন (যেকোনো একটি)

মাত্রা

ম্যালাথিয়ন বা সুমিথিয়ন প্রতি লিটার পানিতে ২ মিলি; অথবা মার্শাল (কার্বোসালফান) ২০ ইসি প্রতি লিটার পানিতে ১ মিলি; অথবা ডাইমেথোয়েট ৪০ ইসি প্রতি লিটার পানিতে ২ মিলি

স্প্রে · আক্রমণ বেশি হলে

রাসায়নিক ছাড়া: আক্রান্ত পাতা ও ডগা সংগ্রহ করে ধ্বংস; হাতে নেকড়া পেঁচিয়ে পিষে পোকা মারা।

যেকোনো একটি ব্যবহার করুন (বিকল্প)।

সূত্র: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (DAE) — আখের পশমী জাব পোকা — কৃষকের জানালা (কৃষি সম্প্রসারণ অধিদপ্তর)

পাতা সুড়ঙ্গকারী পোকাLeaf miner

কীড়া পাতার সবুজ অংশ খেয়ে আঁকাবাঁকা রেখার মতো দাগ করে; পাতা শুকিয়ে ঝরে যায়।

যা দেবেন

মাত্রা

প্রতি লিটার পানিতে ১ মিলি (কট ১০ ইসি)

স্প্রে · আক্রমণ দেখা দিলে

রাসায়নিক ছাড়া: আক্রান্ত পাতা সংগ্রহ করে ধ্বংস করুন; আঠালো হলুদ ফাঁদ স্থাপন করুন।

সূত্র: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (DAE) — আখের পাতা সুড়ঙ্গকারী পোকা — কৃষকের জানালা (কৃষি সম্প্রসারণ অধিদপ্তর)

ছত্রাকজনিত রোগ (৭)

লাল পচা রোগRed rot (Colletotrichum falcatum)

পাতার মধ্যশিরায় লাল দাগ; কাণ্ড লম্বালম্বি চিরলে ভেতরে লাল দাগের মাঝে আড়াআড়ি সাদা দাগ; মদের মতো গন্ধ; আখ ফাঁপা হয়ে শুকিয়ে যায়।

রাসায়নিক ছাড়া: রোগ প্রতিরোধী জাত (ঈশ্বরদী ২/৫৪, ১৬, ১৯, ২০, ৩৭, ৩৮, ৩৯, ৪০) চাষ; রোগমুক্ত সুস্থ বীজ; ৫৪° সে. তাপমাত্রা ও ৯৫% আর্দ্রতার গরম বাতাসে বীজ শোধন করে ভিত্তি বীজ উৎপাদন; সব মাজরা পোকা দমন ও জমি আগাছামুক্ত রাখা; পানি নিষ্কাশন; নিচু জমিতে আখ চাষ না করা।

মাজরা পোকা এ রোগের বাহক — কাণ্ডের মাজরা পোকা দমন দেখুন।

সূত্র: বিএসআরআই (BSRI) — ইক্ষু প্রযুক্তি হ্যান্ডবুক (বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট, ২০১২) — লাল পচা রোগ, পৃ. ৬৩–৬৪

বীজবাহিত রোগ (স্মাট, সাদা পাতা, লিফ স্কাল্ড)Seed-borne diseases (smut, white leaf, leaf scald)

স্মাটে গাছের মাথায় কালো চাবুকের মতো শীষ; সাদা পাতায় পাতা সাদা ও অধিক কুশি; লিফ স্কাল্ডে পাতায় সাদা রেখা ও কাণ্ডের ভেতরে লালচে দাগ।

যা দেবেন

মাত্রা

কার্বেন্ডাজিম (ব্যাভিস্টিন/নোইন/জেনুইন) ০.২% দ্রবণ

শোধিত বীজ (সেট) চুবিয়ে শোধন · বীজতলায় রোপণের আগে ৩০ মিনিট

রাসায়নিক ছাড়া: ৫৪° সে. তাপমাত্রা ও ৯৫% আর্দ্রতার গরম বাতাসে সেট ৪ ঘণ্টা শোধন; রোগাক্রান্ত চারা ও গাছ শিকড়সহ তুলে পুড়িয়ে বা পুঁতে ফেলুন।

সূত্র: বিএসআরআই (BSRI) — ইক্ষু প্রযুক্তি হ্যান্ডবুক (বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট, ২০১২) — বীজবাহিত রোগ দমন, পৃ. ৬৪–৬৫

স্মাট বা কালো শীষ রোগ (সেট শোধন)Smut — sett treatment

গাছের মাথায় কয়েক ফুট লম্বা কালো চাবুকের মতো শীষ; গাছ খর্বাকৃতি, কাণ্ড পেন্সিলের মতো চিকন; মুড়ি আখে বেশি।

যা দেবেন (যেকোনো একটি)

মাত্রা

প্রোপিকোনাজল (টিল্ট ২৫০ ইসি) প্রতি লিটার পানিতে ০.৫ মিলি; অথবা টেবুকোনাজল (ফলিকিউর ২৫০ ইসি) প্রতি লিটার পানিতে ২ মিলি; অথবা কার্বেন্ডাজিম (ব্যাভিস্টিন ডিএফ) প্রতি লিটার পানিতে ২ গ্রাম

সেট (আখবীজ) শোধন · রোপণের আগে

রাসায়নিক ছাড়া: আক্রান্ত ঝাড় শিকড়সহ তুলে পুড়িয়ে ফেলুন।

যেকোনো একটি ব্যবহার করুন (বিকল্প)। বাংলা পাতায় প্রোপিকোনাজলের মাত্রা 'গ্রাম' লেখা, ইংরেজি পাতায় 'ml'।

সূত্র: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (DAE) — রোগ তথ্য — আখ, বাংলাদেশ কৃষি আবহাওয়া তথ্য সেবা (BAMIS), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর

বীজ পচা (পাইনঅ্যাপেল ডিজিজ)Sett rot / pineapple disease (Ceratocystis paradoxa)

রোপণের পর আখ গজায় না, পচে যায়; গজালেও চারা মরে যায়; রোপণ করা আখ কাটলে আনারসের মতো গন্ধ।

যা দেবেন

মাত্রা

কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশকের দ্রবণ (১:১০০০)

বীজখণ্ড চুবিয়ে শোধন · রোপণের আগে ৩০ মিনিট

রাসায়নিক ছাড়া: রোগমুক্ত ক্ষেতের বীজ ও প্রতিরোধী জাত ব্যবহার; অধিক ভেজা/শুকনা মাটি ও ঠান্ডা আবহাওয়ায় রোপণ না করা; প্রকোপ বেশি এলাকায় বীজতলায় চারা তৈরি করে রোপা পদ্ধতিতে চাষ।

সূত্র: বিএসআরআই (BSRI) — ইক্ষু প্রযুক্তি হ্যান্ডবুক (বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট, ২০১২) — বীজ পচা রোগ, পৃ. ৬৭

ঢলে পড়া (উইল্ট) রোগSugarcane wilt

৮–৯ মাস বয়সে পাতা নেতিয়ে পড়ে উপর থেকে শুকায়; কাণ্ড চিরলে গিঁটের কাছে গাঢ় লাল রং (আড়াআড়ি সাদা দাগ থাকে না); কাণ্ড ফাঁপা হয়।

যা দেবেন

মাত্রা

প্রতি লিটার পানিতে ১ গ্রাম

স্প্রে · কুশি অবস্থায়

রাসায়নিক ছাড়া: আক্রান্ত গাছ শিকড়সহ তুলে ফেলুন।

সূত্র: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (DAE) — রোগ তথ্য — আখ, বাংলাদেশ কৃষি আবহাওয়া তথ্য সেবা (BAMIS), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর

পাতার দাগ রোগ (চক্ষু দাগ, হলুদ দাগ, বাদামি দাগ, পাতা ঝলসানো)Leaf spot diseases

পাতায় লম্বাটে লালচে/বাদামি দাগ, আংটি দাগ বা রক্তের ফোঁটার মতো লাল দাগ।

যা দেবেন

মাত্রা

০.২% কপার অক্সিক্লোরাইড দ্রবণ

স্প্রে · প্রয়োজনে ১৫ দিন পর পর ২–৩ বার

রাসায়নিক ছাড়া: আক্রান্ত পাতা অপসারণ করে পুড়িয়ে ফেলুন।

সূত্র: বিএসআরআই (BSRI) — ইক্ষু প্রযুক্তি হ্যান্ডবুক (বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট, ২০১২) — আখের রোগ দমন — সাধারণ ব্যবস্থাপনা, পৃ. ৭৬

শুটি মোল্ড রোগSooty mould

পাতা ও কাণ্ডে কালো ময়লা জমে; মিলিবাগ বা সাদা মাছির আক্রমণে হয়।

যা দেবেন

মাত্রা

টিল্ট ২৫০ ইসি প্রতি ১০ লিটার পানিতে ৫ মিলি

স্প্রে · ১৫ দিন পর পর ২ বার

রাসায়নিক ছাড়া: আক্রান্ত পাতা ও ডগা ছাঁটাই করে ধ্বংস করুন; রস চোষা পোকা দমন করুন।

সূত্র: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (DAE) — আখের সুটিমোল্ড রোগ — কৃষকের জানালা (কৃষি সম্প্রসারণ অধিদপ্তর)

কৃমি (নেমাটোড) (১)

শিকড় গিঁট ও শিকড় ক্ষত (কৃমি)Root-knot and root-lesion nematodes

আখের বৃদ্ধি কমে যায়, পাতা হলদে হয়, গাছ দুর্বল হয়ে পড়ে।

যা দেবেন

মাত্রা

ক্যাডুসাফস (রাগবি ১০জি) হেক্টরপ্রতি ২০ কেজি

মাটিতে প্রয়োগ · আখ লাগানোর সময় এবং গাছের বয়স ৩–৪ মাস হলে

রাসায়নিক ছাড়া: নেমাটোড প্রতিরোধী জাত চাষ; জমিতে পর্যায়ক্রমে অন্য ফসল চাষ।

উৎস অনুযায়ী এতে আগাম মাজরা ও ডগার মাজরা পোকাও দমন হয়; উৎসে ফুরাডান-এর বিকল্পও আছে, নিরাপত্তা নীতির কারণে রাখা হয়নি।

সূত্র: বিএসআরআই (BSRI) — ইক্ষু প্রযুক্তি হ্যান্ডবুক (বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট, ২০১২) — নেমাটোড জনিত রোগ, পৃ. ৬৯–৭০

আগাছা (১)

বিজলী ঘাস (পরজীবী আগাছা)Striga (Striga densiflora)

শিকড়ের সাথে যুক্ত হয়ে আখের খাদ্যরস নেয়; আখ মারা যেতে পারে; রাজশাহী, নাটোর, পাবনা ও কুষ্টিয়ায় বেশি।

যা দেবেন

  • Urea

মাত্রা

১ কেজি ইউরিয়া ২০ লিটার পানিতে

বিজলী ঘাসের উপর স্প্রে · বিজলী ঘাস দেখা গেলে রৌদ্রোজ্জ্বল দিনে

রাসায়নিক ছাড়া: সুষম সার নিশ্চিত করুন — বিশেষ করে ইউরিয়া হেক্টরপ্রতি ৩৯৫ কেজি ও পটাশ ২৪৭ কেজি তিন কিস্তিতে (রোপণে নালায় এবং বৃষ্টির পর এপ্রিল ও মে মাসে গোড়ায়)।

উৎস অনুযায়ী ২৪ ঘণ্টার মধ্যে বিজলী ঘাস মারা যায়।

সূত্র: বিএসআরআই (BSRI) — ইক্ষু প্রযুক্তি হ্যান্ডবুক (বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট, ২০১২) — বিজলী ঘাস দমন, পৃ. ৬৭–৬৮

অণুখাদ্য / পুষ্টি (২)

দস্তা (জিংক) সারZinc fertilization

যা দেবেন

  • Zinc sulphate

মাত্রা

অধিকাংশ কৃষি পরিবেশ অঞ্চলে হেক্টরপ্রতি ৭ কেজি

নালায় প্রয়োগ করে কোদাল দিয়ে মাটির সাথে মেশান · রোপণের আগে

মাত্রা কৃষি পরিবেশ অঞ্চল ও ফলনের লক্ষ্যমাত্রা অনুযায়ী ভিন্ন; বন্ধনীর কম মাত্রাগুলো প্রযোজ্য ক্ষেত্রে (উৎসের সারণি দেখুন)।

সূত্র: বিএসআরআই (BSRI) — ইক্ষু প্রযুক্তি হ্যান্ডবুক (বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট, ২০১২) — কৃষি পরিবেশ অঞ্চলভিত্তিক সারের সুপারিশ, পৃ. ৯১–৯৩

বোরন সারBoron fertilization

যা দেবেন

  • Borax

মাত্রা

হেক্টরপ্রতি ২০ কেজি — হিমালয়ের পুরাতন পাদভূমি অঞ্চল (পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুর)

নালায় প্রয়োগ · রোপণের আগে

উৎসের সারণিতে অন্য অঞ্চলে বোরাক্স সুপারিশ করা হয়নি।

সূত্র: বিএসআরআই (BSRI) — ইক্ষু প্রযুক্তি হ্যান্ডবুক (বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট, ২০১২) — কৃষি পরিবেশ অঞ্চলভিত্তিক সারের সুপারিশ, পৃ. ৯১

ব্যবহারের আগে লেবেল পড়ুন

এই সাইটের তথ্য সাধারণ নির্দেশনা মাত্র। প্রয়োগের আগে পণ্যের মোড়কের নির্দেশনা মেনে চলুন এবং প্রয়োজনে স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা বা কৃষি তথ্য সার্ভিসের কল সেন্টার (১৬১২৩) থেকে পরামর্শ নিন।