কোম্পানির লেবেল অনুযায়ী গম-এ ব্যবহৃত আরও ২০টি পণ্য আছে। সব পণ্যের তালিকা →
অন্য কোম্পানির নামে গম-এ নিবন্ধিত পণ্যের হুবহু একই উপাদান, শক্তি ও ফর্মুলেশনের আরও ৩১৭টি ব্র্যান্ড আছে। কেনার আগে মোড়কে গম-এর নাম আছে কিনা দেখে নিন। সব পণ্যের তালিকা →
গম-এর জন্য সরকারি সুপারিশ
বারি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ সরকারি প্রতিষ্ঠানের প্রকাশিত পরামর্শ — পোকা, মাকড়, রোগ, হরমোন ও অণুখাদ্য। প্রতিটির সাথে উৎসের লিংক আছে।
এগুলো নিবন্ধন নয়, সুপারিশ
সুপারিশে উপাদানের নাম দেওয়া থাকে; বাজারের কোনো নির্দিষ্ট ব্র্যান্ডের লেবেলে গম-এর নাম নাও থাকতে পারে। কেনার আগে মোড়ক দেখুন, প্রয়োজনে কৃষি কল সেন্টার (১৬১২৩) বা উপজেলা কৃষি অফিসে জিজ্ঞেস করুন। সুপারিশকৃত উপাদানের ১০০টি পণ্য দেখুন →
শীষের আক্রান্ত স্থানে কালচে ধূসর দাগ এবং তার উপরের অংশ সাদা হয়ে যায়; শীষের গোড়ায় আক্রমণে পুরো শীষ শুকিয়ে সাদা হয়; দানা অপুষ্ট ও কুঁচকানো; পাতায় চোখের মতো ধূসর দাগ।
টেবুকোনাজল ৫০% + ট্রাইফ্লক্সিস্ট্রোবিন ২৫%: ৬ গ্রাম, অথবা এজক্সিস্ট্রোবিন ২০% + ডাইফেনোকোনাজল ১২.৫%: ১০ মিলি — প্রতি ৫ শতাংশ জমির জন্য ১০ লিটার পানিতে মিশিয়ে।
স্প্রে · প্রতিরোধক হিসেবে শীষ বের হওয়ার সময় একবার এবং ১২-১৫ দিন পর আরেকবার।
রাসায়নিক ছাড়া: প্রতিরোধী জাত (বারি গম ৩৩, ডব্লিউএমআরআই গম ২, ডব্লিউএমআরআই গম ৩) ও সহনশীল জাত (বারি গম ৩০, ৩২); ব্লাস্টমুক্ত জমির বীজ; অগ্রহায়ণের ১-১৫ তারিখ (নভেম্বর ১৫-৩০) বপন; ক্ষেত ও আইল আগাছামুক্ত; নন-হোস্ট ফসল দিয়ে শস্য পর্যায়।
বিকল্প হিসেবে যেকোনো একটি ব্যবহার করুন। বিডব্লিউএমআরআই সরকারি গবেষণা প্রতিষ্ঠান (তালিকায় আলাদা org নেই বলে 'other')।
প্রোভেক্স-২০০ ডব্লিউপি প্রতি কেজি বীজে ২.৫-৩.০ গ্রাম
বীজ শোধন
রাসায়নিক ছাড়া: সুস্থ বীজ সংগ্রহ করে বপন।
প্রোভেক্স-২০০ ডব্লিউপি = কার্বোক্সিন + থিরাম। হাতবইয়ে বলা হয়েছে, প্রতি শতাংশ জমিতে ৬ গ্রাম নাটিভো ৭৫ ডব্লিউজি অথবা নভিটা ৭৫ ডব্লিউজি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতাংশ জমিতে স্প্রে করলে পাতা ঝলসানো, বীজের কালো দাগ ও মরিচা রোগও দমন হয় (নাটিভো = টেবুকোনাজল + ট্রাইফ্লক্সিস্ট্রোবিন)।
এই সাইটের তথ্য সাধারণ নির্দেশনা মাত্র। প্রয়োগের আগে পণ্যের মোড়কের নির্দেশনা মেনে চলুন এবং প্রয়োজনে স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা বা কৃষি তথ্য সার্ভিসের কল সেন্টার (১৬১২৩) থেকে পরামর্শ নিন।