কোম্পানির লেবেল অনুযায়ী আলু-এ ব্যবহৃত আরও ৮১টি পণ্য আছে। সব পণ্যের তালিকা →
অন্য কোম্পানির নামে আলু-এ নিবন্ধিত পণ্যের হুবহু একই উপাদান, শক্তি ও ফর্মুলেশনের আরও ৯৯৩টি ব্র্যান্ড আছে। কেনার আগে মোড়কে আলু-এর নাম আছে কিনা দেখে নিন। সব পণ্যের তালিকা →
আলু-এর জন্য সরকারি সুপারিশ
বারি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ সরকারি প্রতিষ্ঠানের প্রকাশিত পরামর্শ — পোকা, মাকড়, রোগ, হরমোন ও অণুখাদ্য। প্রতিটির সাথে উৎসের লিংক আছে।
এগুলো নিবন্ধন নয়, সুপারিশ
সুপারিশে উপাদানের নাম দেওয়া থাকে; বাজারের কোনো নির্দিষ্ট ব্র্যান্ডের লেবেলে আলু-এর নাম নাও থাকতে পারে। কেনার আগে মোড়ক দেখুন, প্রয়োজনে কৃষি কল সেন্টার (১৬১২৩) বা উপজেলা কৃষি অফিসে জিজ্ঞেস করুন। সুপারিশকৃত উপাদানের ২৪২টি পণ্য দেখুন →
কীড়া আলুর মধ্যে লম্বা সুড়ঙ্গ করে; বসতবাড়িতে রাখা আলু বেশি ক্ষতিগ্রস্ত হয়।
রাসায়নিক ছাড়া: জমি আবর্জনামুক্ত রাখা; সেক্স ফেরোমন ফাঁদ + মাটি উঠানো; তোলা আলু খোলা না রেখে মশারি বা পাতলা কাপড়ে ঢাকা; সংরক্ষণের আগে আক্রান্ত আলু বাছাই; সেক্স ফেরোমন ফাঁদ + শুকনো বালি ও নিম ওয়েল কেক (৩:১) এর ০.৫ সেমি স্তর; অথবা শুকনা বালি, ছাই, তুষ বা কাঠের গুঁড়ার পাতলা স্তর দিয়ে আলু ঢেকে রাখা।
স্প্রে (পাতার উপরে ও নিচে ভালোভাবে ভিজিয়ে) · নিম্ন তাপমাত্রা, কুয়াশা ও বৃষ্টির পূর্বাভাস পাওয়া মাত্র; ৭-১০ দিন অন্তর অন্তর
রাসায়নিক ছাড়া: রোগ সহনশীল জাত ও রোগমুক্ত বীজ ব্যবহার; আক্রান্ত জমিতে সেচ বন্ধ; সারিতে ভালোভাবে মাটি উঁচু করে দেওয়া; আগাম জাত চাষ ও আগাম সংগ্রহ; আক্রান্ত জমি থেকে বীজ আলু না রাখা।
ম্যানকোজেব গোত্রের ছত্রাকনাশক যেমন ডাইথেন এম-৪৫/ইন্ডোফিল। মেটালেক্সিল গোত্রের বিরুদ্ধে ছত্রাকের নতুন রেস তৈরি হওয়ায় ওই গোত্রের ছত্রাকনাশক ব্যবহার করা যাবে না। ভেজা অবস্থায় স্প্রে করতে হলে প্রতি লিটারে ২-৩ গ্রাম সাবানের গুঁড়া যোগ করতে হবে।
এক্রোভেট এম জেড (ডাইমেথোমর্ফ + ম্যানকোজেব) প্রতি লিটার পানিতে ২ গ্রাম; অথবা মেলোডি ডুও (ইপ্রোভালিকার্ব + প্রোপিনেব) ১ গ্রাম + এক্রোভেট এম জেড ২ গ্রাম প্রতি লিটার পানিতে
স্প্রে (পাওয়ার স্প্রেয়ারে ভালো ফল) · জমিতে রোগ দেখা দেওয়া মাত্রই ৭ দিন অন্তর অন্তর; প্রাদুর্ভাব বেশি হলে আরও ঘন ঘন
রাসায়নিক ছাড়া: আক্রান্ত জমিতে সেচ বন্ধ; মাটি ভেজা অবস্থায় আলু না তোলা; রোগাক্রান্ত গাছ দিয়ে আলুর স্তূপ না ঢাকা; হিমাগারে রাখার আগে সতর্কভাবে বীজ বাছাই।
উল্লিখিত বিকল্পগুলোর যেকোনো একটি ব্যবহার করুন। উৎসে সিকিউর (২ গ্রাম/লিটার) এবং সিকিউর-সহ মিশ্রণও সুপারিশ করা আছে; সিকিউর-এর উপাদান ফেনামিডোন নিবন্ধিত তালিকায় না থাকায় এখানে বাদ দেওয়া হয়েছে।
গাছ সবুজ অবস্থায়ই ঢলে পড়ে; কাণ্ড চিরলে পরিবহন কলায় বাদামী রং; কাটা কাণ্ড পানিতে রাখলে দুধের মতো সাদা উজ বের হয়; আলুর চোখে সাদা পুঁজ।
রাসায়নিক ছাড়া: প্রত্যায়িত/রোগমুক্ত বীজ; বীজ আলুতে কাটা বীজ পরিহার; পরিমিত সেচ; আক্রান্ত গাছ আলু ও আশেপাশের মাটিসহ সরিয়ে নষ্ট করা; আক্রান্ত জমিতে আলু, টমেটো, বেগুন, মরিচ, তামাক না করে গম, ধান, ভুট্টা, পেঁয়াজ, রসুন ইত্যাদি দিয়ে শস্য পর্যায়; বীজ আলুর জমিতে ভুট্টা আন্তঃফসল; গ্রীষ্মে চাষ দিয়ে মাটি রোদে শুকানো; রোগ দেখা মাত্র সেচ, নিড়ানী, মালচিং বন্ধ।
মাটি শোধন: শেষ চাষের পূর্বে হেক্টরপ্রতি ২০-২৫ কেজি স্টেবল ব্লিচিং পাউডার; আক্রান্ত জায়গাতেও ব্লিচিং পাউডার। একরপ্রতি ১টি গাছ আক্রান্ত হলেও সেই মাঠ থেকে বীজ আলু সংগ্রহ করা যাবে না।
বীজ শোধন · কোল্ড স্টোরেজ থেকে সংগ্রহের পর, স্প্রাউটিং-এর পূর্বে
রাসায়নিক ছাড়া: রোগমুক্ত বীজ; লাগানোর পর ৩০-৩৫ দিন মাটিতে রসের ঘাটতি না রাখা, টিউবার ধারণের সময় (৩৫-৫৫ দিন) পর্যাপ্ত সেচ, ৭০ দিনের পর সেচ বন্ধ; সবুজ সার; গম বা ডাল জাতীয় ফসল দিয়ে শস্য পর্যায়; সুষম সার।
স্ট্রেপ্টোমাইসিস ষ্কেবিজ নামক জীবাণুজনিত রোগ (ব্যাকটেরিয়া-সদৃশ অ্যাক্টিনোমাইসিট)। আক্রান্ত আলু বীজ হিসেবে ব্যবহার করা যাবে না। যেকোনো একটি ব্যবহার করুন।
গাছের গোড়ায় বাদামী থেকে কালো দাগ; আক্রান্ত ডালে পচা আলুর মতো গন্ধ; গুদামে টিউবার নরম হয়ে পচে।
যা দেবেন
Boric acid
মাত্রা
বোরিক এসিড প্রতি লিটার হালকা গরম পানিতে ৩০ গ্রাম (অথবা স্টেপল ব্লিচিং পাউডার প্রতি লিটার পানিতে ৩ গ্রাম)
টিউবার শোধন · বীজ আলু সংরক্ষণের আগে
রাসায়নিক ছাড়া: প্রত্যায়িত বীজ; অতিরিক্ত সেচ পরিহার; আগাম চাষ; বাছাই করে হিমাগারে সংরক্ষণ; রোগ দেখা মাত্র সেচ বন্ধ; আক্রান্ত গাছ আলু ও মাটিসহ সরিয়ে নষ্ট করা।
জমিতে শেষ চাষের পূর্বে হেক্টরপ্রতি ২০-২৫ কেজি স্টেপল ব্লিচিং পাউডার প্রয়োগ এবং আক্রান্ত জায়গায় ব্লিচিং পাউডার দেওয়ার পরামর্শও আছে।
এই সাইটের তথ্য সাধারণ নির্দেশনা মাত্র। প্রয়োগের আগে পণ্যের মোড়কের নির্দেশনা মেনে চলুন এবং প্রয়োজনে স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা বা কৃষি তথ্য সার্ভিসের কল সেন্টার (১৬১২৩) থেকে পরামর্শ নিন।