কৃষি বালাইনাশক তথ্য
খুঁজুন

আলুPotato

সবজি · Solanum tuberosum · ১৭টি রোগ/পোকা · ১৪৯৯টি পণ্য

নিবন্ধিত পণ্য ও মাত্রা

  • মাত্রা
    হেক্টরপ্রতি ৫০০ মিলিবিঘাপ্রতি (৩৩ শতাংশ): ৬৭ মিলিপ্রতি শতাংশে: ২ মিলিলেবেলে: 500 ml/ha
  • মাত্রা
    হেক্টরপ্রতি ১ লিটারবিঘাপ্রতি (৩৩ শতাংশ): ১৩৫ মিলিপ্রতি শতাংশে: ৪ মিলিলেবেলে: 1.00 L/ha
  • মাত্রা
    হেক্টরপ্রতি ৬৩ গ্রামবিঘাপ্রতি (৩৩ শতাংশ): ৮.৪ গ্রামপ্রতি শতাংশে: ০.৩ গ্রামলেবেলে: 62.5 gm/ha
  • মাত্রা
    হেক্টরপ্রতি ৩০০ মিলিবিঘাপ্রতি (৩৩ শতাংশ): ৪০ মিলিপ্রতি শতাংশে: ১.২ মিলিলেবেলে: 300 ml/ha
  • মাত্রা
    হেক্টরপ্রতি ২.৫ লিটারবিঘাপ্রতি (৩৩ শতাংশ): ৩৩৫ মিলিপ্রতি শতাংশে: ১০ মিলিলেবেলে: 2.50 L/ha
  • মাত্রা
    হেক্টরপ্রতি ২.৫ লিটারবিঘাপ্রতি (৩৩ শতাংশ): ৩৩৫ মিলিপ্রতি শতাংশে: ১০ মিলিলেবেলে: 2.50 L/ha
  • মাত্রা
    হেক্টরপ্রতি ১০৫ মিলিবিঘাপ্রতি (৩৩ শতাংশ): ১৪ মিলিপ্রতি শতাংশে: ০.৪ মিলিলেবেলে: 104 ml/ha
  • মাত্রা
    হেক্টরপ্রতি ১ লিটারবিঘাপ্রতি (৩৩ শতাংশ): ১৩৫ মিলিপ্রতি শতাংশে: ৪ মিলিলেবেলে: 1.00 L/ha
আরও ৩২টি পণ্য দেখুন →

কোম্পানির লেবেল অনুযায়ী আলু-এ ব্যবহৃত আরও ৮১টি পণ্য আছে। সব পণ্যের তালিকা →

অন্য কোম্পানির নামে আলু-এ নিবন্ধিত পণ্যের হুবহু একই উপাদান, শক্তি ও ফর্মুলেশনের আরও ৯৯৩টি ব্র্যান্ড আছে। কেনার আগে মোড়কে আলু-এর নাম আছে কিনা দেখে নিন। সব পণ্যের তালিকা →

আলু-এর জন্য সরকারি সুপারিশ

বারি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ সরকারি প্রতিষ্ঠানের প্রকাশিত পরামর্শ — পোকা, মাকড়, রোগ, হরমোন ও অণুখাদ্য। প্রতিটির সাথে উৎসের লিংক আছে।

এগুলো নিবন্ধন নয়, সুপারিশ

সুপারিশে উপাদানের নাম দেওয়া থাকে; বাজারের কোনো নির্দিষ্ট ব্র্যান্ডের লেবেলে আলু-এর নাম নাও থাকতে পারে। কেনার আগে মোড়ক দেখুন, প্রয়োজনে কৃষি কল সেন্টার (১৬১২৩) বা উপজেলা কৃষি অফিসে জিজ্ঞেস করুন। সুপারিশকৃত উপাদানের ২৪২টি পণ্য দেখুন →

পোকা (৩)

জাব পোকা (ভাইরাসের বাহক)Aphid

পোকা পাতা, কাণ্ড ও ডগার রস চুষে খায়; পাতা হলুদ হয়ে কুঁকড়ে যায়; পাতা মোড়ানো ভাইরাস ছড়ায়।

যা দেবেন (যেকোনো একটি)

মাত্রা

ডায়াজিনন গ্রুপ প্রতি লিটার পানিতে ২ মিলি; অথবা ইমিডাক্লোপ্রিড গ্রুপ (এডমায়ার/টিডো) প্রতি লিটার পানিতে ০.৫ মিলি

স্প্রে · ৭-১০ দিন পর পর ৩ বার

রাসায়নিক ছাড়া: জাব পোকার আক্রমণ বেশি হলে আলু উত্তোলনের শেষের দিকে গাছ কেটে বা উপড়ে দেওয়া (হামপুলিং)।

যেকোনো একটি ব্যবহার করুন।

সূত্র: কৃষি তথ্য সার্ভিস (AIS) — কৃষি কথা (কৃষি তথ্য সার্ভিস) — প্রশ্নোত্তর (পৌষ ১৪৩০)

কাটুই পোকাCutworm

কীড়া দিনে মাটির নিচে লুকিয়ে থাকে, রাতে চারা গাছ কেটে দেয় এবং আলুতে ছিদ্র করে।

যা দেবেন

মাত্রা

প্রতি লিটার পানিতে ৫ মিলি; বিষটোপ: ১ কেজি ধানের কুঁড়ার সাথে ৫ মিলি ক্লোরোপাইরিফস

গাছের গোড়া ও মাটি ভিজিয়ে স্প্রে; অথবা বিষটোপ · আলু লাগানোর ৩০-৪০ দিন পর

রাসায়নিক ছাড়া: কাটা গাছের কাছের মাটি উল্টে কীড়া খুঁজে মেরে ফেলা; সেক্স ফেরোমন ফাঁদ।

উৎসে ফুরাডান (কার্বোফুরান) প্রয়োগের কথাও আছে, তবে তা এখানে বাদ দেওয়া হয়েছে।

সূত্র: বারি (BARI) — কৃষি প্রযুক্তি হাতবই, দশম সংস্করণ (বারি, ডিসেম্বর ২০২৪) — আলুর পোকামাকড় — কাটুই পোকা, পৃ. ৩৬

আলুর সুতলী পোকাPotato tuber moth

কীড়া আলুর মধ্যে লম্বা সুড়ঙ্গ করে; বসতবাড়িতে রাখা আলু বেশি ক্ষতিগ্রস্ত হয়।

রাসায়নিক ছাড়া: জমি আবর্জনামুক্ত রাখা; সেক্স ফেরোমন ফাঁদ + মাটি উঠানো; তোলা আলু খোলা না রেখে মশারি বা পাতলা কাপড়ে ঢাকা; সংরক্ষণের আগে আক্রান্ত আলু বাছাই; সেক্স ফেরোমন ফাঁদ + শুকনো বালি ও নিম ওয়েল কেক (৩:১) এর ০.৫ সেমি স্তর; অথবা শুকনা বালি, ছাই, তুষ বা কাঠের গুঁড়ার পাতলা স্তর দিয়ে আলু ঢেকে রাখা।

সূত্র: বারি (BARI) — কৃষি প্রযুক্তি হাতবই, দশম সংস্করণ (বারি, ডিসেম্বর ২০২৪) — আলুর সুতলী পোকা, পৃ. ৩৬-৩৭

ছত্রাকজনিত রোগ (৫)

আলুর মড়ক বা নাবি ধসা (প্রতিরোধমূলক স্প্রে)Late blight (preventive)

পাতায় ভেজা হালকা সবুজ দাগ, যা দ্রুত কালো হয়ে পচে যায়; সকালে পাতার নিচে সাদা পাউডারের মতো ছত্রাক; কুয়াশায় ২-৩ দিনে পুরো মাঠ মরে যেতে পারে।

যা দেবেন

মাত্রা

প্রতি লিটার পানিতে ২ গ্রাম

স্প্রে (পাতার উপরে ও নিচে ভালোভাবে ভিজিয়ে) · নিম্ন তাপমাত্রা, কুয়াশা ও বৃষ্টির পূর্বাভাস পাওয়া মাত্র; ৭-১০ দিন অন্তর অন্তর

রাসায়নিক ছাড়া: রোগ সহনশীল জাত ও রোগমুক্ত বীজ ব্যবহার; আক্রান্ত জমিতে সেচ বন্ধ; সারিতে ভালোভাবে মাটি উঁচু করে দেওয়া; আগাম জাত চাষ ও আগাম সংগ্রহ; আক্রান্ত জমি থেকে বীজ আলু না রাখা।

ম্যানকোজেব গোত্রের ছত্রাকনাশক যেমন ডাইথেন এম-৪৫/ইন্ডোফিল। মেটালেক্সিল গোত্রের বিরুদ্ধে ছত্রাকের নতুন রেস তৈরি হওয়ায় ওই গোত্রের ছত্রাকনাশক ব্যবহার করা যাবে না। ভেজা অবস্থায় স্প্রে করতে হলে প্রতি লিটারে ২-৩ গ্রাম সাবানের গুঁড়া যোগ করতে হবে।

সূত্র: বারি (BARI) — কৃষি প্রযুক্তি হাতবই, দশম সংস্করণ (বারি, ডিসেম্বর ২০২৪) — আলুর ক্ষতিকর প্রধান রোগ ও সমন্বিত দমন, পৃ. ২৯-৩০

আলুর মড়ক বা নাবি ধসা (রোগ দেখা দিলে)Late blight (curative)

পাতা, কাণ্ড ও টিউবারে কালচে পচা দাগ; টিউবারের গায়ে ও ভিতরে গাঢ় বাদামী থেকে কালচে দাগ।

যা দেবেন (যেকোনো একটি)

মাত্রা

এক্রোভেট এম জেড (ডাইমেথোমর্ফ + ম্যানকোজেব) প্রতি লিটার পানিতে ২ গ্রাম; অথবা মেলোডি ডুও (ইপ্রোভালিকার্ব + প্রোপিনেব) ১ গ্রাম + এক্রোভেট এম জেড ২ গ্রাম প্রতি লিটার পানিতে

স্প্রে (পাওয়ার স্প্রেয়ারে ভালো ফল) · জমিতে রোগ দেখা দেওয়া মাত্রই ৭ দিন অন্তর অন্তর; প্রাদুর্ভাব বেশি হলে আরও ঘন ঘন

রাসায়নিক ছাড়া: আক্রান্ত জমিতে সেচ বন্ধ; মাটি ভেজা অবস্থায় আলু না তোলা; রোগাক্রান্ত গাছ দিয়ে আলুর স্তূপ না ঢাকা; হিমাগারে রাখার আগে সতর্কভাবে বীজ বাছাই।

উল্লিখিত বিকল্পগুলোর যেকোনো একটি ব্যবহার করুন। উৎসে সিকিউর (২ গ্রাম/লিটার) এবং সিকিউর-সহ মিশ্রণও সুপারিশ করা আছে; সিকিউর-এর উপাদান ফেনামিডোন নিবন্ধিত তালিকায় না থাকায় এখানে বাদ দেওয়া হয়েছে।

সূত্র: বারি (BARI) — কৃষি প্রযুক্তি হাতবই, দশম সংস্করণ (বারি, ডিসেম্বর ২০২৪) — আলুর মড়ক বা নাবি ধসা রোগ, পৃ. ৩০

আলুর আগাম ধসাEarly blight

সাধারণত একটু বয়স্ক গাছে; পাতায় এক বা একাধিক বলয় আকারের বাদামি দাগ; দাগ মিলে বড় ক্ষত হয় ও পাতা ঝলসে শুকিয়ে কুঁকড়ে যায়।

যা দেবেন (যেকোনো একটি)

মাত্রা

রোভরাল (ইপ্রোডিয়ন) প্রতি লিটার পানিতে ২ গ্রাম; আক্রমণের আগে প্রতিরোধমূলকভাবে ডাইথেন এম-৪৫ (ম্যানকোজেব) ০.২% হারে

স্প্রে · রোগ দেখা দেওয়ার সাথে সাথে, ৭-১০ দিন পর পর

রাসায়নিক ছাড়া: সুস্থ ও রোগমুক্ত বীজ; সুষম সার ও সময়মতো সেচ।

রোভরাল রোগ দেখা দিলে; ম্যানকোজেব আক্রমণের পূর্বে প্রতিরোধক হিসেবে।

সূত্র: কৃষি তথ্য সার্ভিস (AIS) — কৃষি কথা (কৃষি তথ্য সার্ভিস) — শীতকালীন সবজির রোগ ও প্রতিকার (মাঘ ১৪৩১)

বীজ আলু শোধন (দাঁদ ও ব্ল্যাক স্কার্ফ প্রতিরোধে)Seed tuber treatment against scab and black scurf

যা দেবেন

  • Boric acid

মাত্রা

৩% বরিক এসিড দ্রবণ (১ লিটার পানি + ৩০ গ্রাম বরিক এসিড)

বীজ আলু ১০-১৫ মিনিট চুবিয়ে ছায়ায় শুকানো; অথবা পলিথিনের উপর ছড়িয়ে স্প্রে · কোল্ড স্টোরেজে রাখার আগে শোধন না হয়ে থাকলে অঙ্কুর গজানোর পূর্বে

রাসায়নিক ছাড়া: কাটা বীজ ২-৩ দিন ছায়ায় রেখে কাটা অংশে প্রলেপ পড়তে দেওয়া; প্রতিটি আলু কাটার পর ছুরি সাবান পানিতে পরিষ্কার করা।

স্প্রে করলে আলুর সকল অংশ যেন ভিজে যায়।

সূত্র: বারি (BARI) — কৃষি প্রযুক্তি হাতবই, দশম সংস্করণ (বারি, ডিসেম্বর ২০২৪) — আলুর উৎপাদন প্রযুক্তি — বীজ শোধন, পৃ. ২৬

আলুর স্টেম ক্যাঙ্কার বা ব্ল্যাক স্কার্ফ (রাইজোকটোনিয়া)Stem canker / black scurf

কাণ্ডের সাথে ছোট ছোট সবুজ টিউবার; গোড়ার দিকে কাণ্ডে লম্বা কালো দাগ বা ক্ষত; পাতা হালকা মোড়ানো; আলুতে কালো কালো উঁচু দাগ।

যা দেবেন (যেকোনো একটি)

মাত্রা

বীজ শোধন: প্রোভেক্স ২০০ অথবা অটোস্টিন (কার্বেন্ডাজিম) প্রতি লিটার পানিতে ২ গ্রাম; আক্রমণ বেশি হলে অটোস্টিন প্রতি লিটার পানিতে ১ গ্রাম

বীজ শোধন; গাছের গোড়ার মাটি ভিজিয়ে স্প্রে · বপনের আগে বীজ শোধন; আক্রমণ বেশি হলে মাঠে

রাসায়নিক ছাড়া: প্রত্যায়িত/রোগমুক্ত বীজ; ভালোভাবে অঙ্কুরিত বীজ রোপণ; শস্য পর্যায়; বীজ বেশি গভীরে রোপণ না করা; জমিতে অতিরিক্ত পানি না দেওয়া।

যেকোনো একটি ব্যবহার করুন।

সূত্র: বারি (BARI) — কৃষি প্রযুক্তি হাতবই, দশম সংস্করণ (বারি, ডিসেম্বর ২০২৪) — আলুর স্টেম ক্যাঙ্কার বা স্কার্ফ রোগ, পৃ. ৩৩

ব্যাকটেরিয়াজনিত রোগ (৩)

ব্যাকটেরিয়াজনিত ঢলে পড়া রোগBacterial wilt

গাছ সবুজ অবস্থায়ই ঢলে পড়ে; কাণ্ড চিরলে পরিবহন কলায় বাদামী রং; কাটা কাণ্ড পানিতে রাখলে দুধের মতো সাদা উজ বের হয়; আলুর চোখে সাদা পুঁজ।

রাসায়নিক ছাড়া: প্রত্যায়িত/রোগমুক্ত বীজ; বীজ আলুতে কাটা বীজ পরিহার; পরিমিত সেচ; আক্রান্ত গাছ আলু ও আশেপাশের মাটিসহ সরিয়ে নষ্ট করা; আক্রান্ত জমিতে আলু, টমেটো, বেগুন, মরিচ, তামাক না করে গম, ধান, ভুট্টা, পেঁয়াজ, রসুন ইত্যাদি দিয়ে শস্য পর্যায়; বীজ আলুর জমিতে ভুট্টা আন্তঃফসল; গ্রীষ্মে চাষ দিয়ে মাটি রোদে শুকানো; রোগ দেখা মাত্র সেচ, নিড়ানী, মালচিং বন্ধ।

মাটি শোধন: শেষ চাষের পূর্বে হেক্টরপ্রতি ২০-২৫ কেজি স্টেবল ব্লিচিং পাউডার; আক্রান্ত জায়গাতেও ব্লিচিং পাউডার। একরপ্রতি ১টি গাছ আক্রান্ত হলেও সেই মাঠ থেকে বীজ আলু সংগ্রহ করা যাবে না।

সূত্র: বারি (BARI) — কৃষি প্রযুক্তি হাতবই, দশম সংস্করণ (বারি, ডিসেম্বর ২০২৪) — ব্যাকটেরিয়া জনিত ঢলে পড়া রোগ, পৃ. ৩১-৩২

আলুর দাঁদ রোগ (কমন স্ক্যাব)Common scab

টিউবারের উপরে উঁচু, অমসৃণ, বিভিন্ন আকারের বাদামী খসখসে দাগ; বেশি হলে পুরো টিউবার দাগে ভরে যায়।

যা দেবেন (যেকোনো একটি)

মাত্রা

প্রোভেক্স-২০০ (কার্বক্সিন + থিরাম) ০.২% অথবা ডাইথেন এম-৪৫ (ম্যানকোজেব) ০.২% দ্রবণে

বীজ শোধন · কোল্ড স্টোরেজ থেকে সংগ্রহের পর, স্প্রাউটিং-এর পূর্বে

রাসায়নিক ছাড়া: রোগমুক্ত বীজ; লাগানোর পর ৩০-৩৫ দিন মাটিতে রসের ঘাটতি না রাখা, টিউবার ধারণের সময় (৩৫-৫৫ দিন) পর্যাপ্ত সেচ, ৭০ দিনের পর সেচ বন্ধ; সবুজ সার; গম বা ডাল জাতীয় ফসল দিয়ে শস্য পর্যায়; সুষম সার।

স্ট্রেপ্টোমাইসিস ষ্কেবিজ নামক জীবাণুজনিত রোগ (ব্যাকটেরিয়া-সদৃশ অ্যাক্টিনোমাইসিট)। আক্রান্ত আলু বীজ হিসেবে ব্যবহার করা যাবে না। যেকোনো একটি ব্যবহার করুন।

সূত্র: বারি (BARI) — কৃষি প্রযুক্তি হাতবই, দশম সংস্করণ (বারি, ডিসেম্বর ২০২৪) — আলুর দাঁদ রোগ, পৃ. ৩২-৩৩

আলুর কালো পা ও নরম পচাBlack leg / soft rot

গাছের গোড়ায় বাদামী থেকে কালো দাগ; আক্রান্ত ডালে পচা আলুর মতো গন্ধ; গুদামে টিউবার নরম হয়ে পচে।

যা দেবেন

  • Boric acid

মাত্রা

বোরিক এসিড প্রতি লিটার হালকা গরম পানিতে ৩০ গ্রাম (অথবা স্টেপল ব্লিচিং পাউডার প্রতি লিটার পানিতে ৩ গ্রাম)

টিউবার শোধন · বীজ আলু সংরক্ষণের আগে

রাসায়নিক ছাড়া: প্রত্যায়িত বীজ; অতিরিক্ত সেচ পরিহার; আগাম চাষ; বাছাই করে হিমাগারে সংরক্ষণ; রোগ দেখা মাত্র সেচ বন্ধ; আক্রান্ত গাছ আলু ও মাটিসহ সরিয়ে নষ্ট করা।

জমিতে শেষ চাষের পূর্বে হেক্টরপ্রতি ২০-২৫ কেজি স্টেপল ব্লিচিং পাউডার প্রয়োগ এবং আক্রান্ত জায়গায় ব্লিচিং পাউডার দেওয়ার পরামর্শও আছে।

সূত্র: বারি (BARI) — কৃষি প্রযুক্তি হাতবই, দশম সংস্করণ (বারি, ডিসেম্বর ২০২৪) — আলুর কালো পা, পৃ. ৩৩-৩৪

ভাইরাসজনিত রোগ (১)

আলুর ভাইরাস রোগ (পাতা মোড়ানো, পিভিওয়াই ইত্যাদি)Potato virus diseases (leaf roll, PVY)

গাছ ছোট, পাতা উপরের দিকে গুটিয়ে যায়, খসখসে ও খাড়া; হলুদ বা মোজাইক রং; আলু ছোট ও ফলন ৪০-৮০% পর্যন্ত কমে।

রাসায়নিক ছাড়া: রোগমুক্ত বীজ আলু ব্যবহার; ভাইরাস আক্রান্ত গাছ আলুসহ উঠিয়ে অন্যত্র মাটির নিচে পুঁতে ফেলা; রোগাক্রান্ত গাছ যেন সুস্থ গাছে না লাগে; বাহক জাব পোকা দমন; ধুতুরা, ফোসকা বেগুনের মতো বিকল্প পোষক সরানো।

সঠিক সার প্রয়োগ জরুরি, কারণ খাদ্য উপাদানের অভাবে ভাইরাসের লক্ষণ শনাক্ত করা কঠিন হয়।

সূত্র: বারি (BARI) — কৃষি প্রযুক্তি হাতবই, দশম সংস্করণ (বারি, ডিসেম্বর ২০২৪) — রোগিং ও আলুর ভাইরাস রোগ, পৃ. ২৮, ৩৫

অণুখাদ্য / পুষ্টি (১)

দস্তা ও বোরনের ঘাটতি পূরণ (মৌলিক সার)Zinc and boron (basal fertilizer)

যা দেবেন (যেকোনো একটি)

  • Zinc sulphate
  • Boric acid
  • Gypsum

মাত্রা

জিংক সালফেট হেক্টরপ্রতি ৮-১০ কেজি; বোরিক এসিড (প্রয়োজনবোধে) হেক্টরপ্রতি ৬-৯ কেজি; জিপসাম হেক্টরপ্রতি ১০০-১২০ কেজি

মাটিতে প্রয়োগ (সারির দুই পাশে বা জমিতে মিশিয়ে) · জিংক সালফেট শেষ চাষের সময়; জিপসাম ও বোরন রোপণের সময়

স্থান ভেদে বিএআরসি-এর সার সুপারিশ গাইড অনুযায়ী কম-বেশি করতে হবে।

সূত্র: বারি (BARI) — কৃষি প্রযুক্তি হাতবই, দশম সংস্করণ (বারি, ডিসেম্বর ২০২৪) — আলুর উৎপাদন প্রযুক্তি — সারের পরিমাণ, পৃ. ২৬-২৭

ব্যবহারের আগে লেবেল পড়ুন

এই সাইটের তথ্য সাধারণ নির্দেশনা মাত্র। প্রয়োগের আগে পণ্যের মোড়কের নির্দেশনা মেনে চলুন এবং প্রয়োজনে স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা বা কৃষি তথ্য সার্ভিসের কল সেন্টার (১৬১২৩) থেকে পরামর্শ নিন।